Exodus 6:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খান্দাননামা অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স এক শত সাঁইত্রিশ বছর হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের নথি অনুসারে এই হল লেবির ছেলেদের নাম: গের্শোন, কহাৎ, ও মরারি। (লেবি 137 বছর বেঁচেছিলেন।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বংশাবলি অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স এক শত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বংশাবলি অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স একশত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জন্ম অনুসারে পর পর লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি। লেবি একশো সাইত্রিশ বছর বেঁচে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জন্ম অনুসারে পর পর লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি। লেবি একশো সাঁইত্রিশ বছর বেঁচে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জন্মের ক্রম অনুযায়ী লেবির সন্তানদের নাম: গের্শোন, কোহাৎ ও মরারি। লেবি একশ’ সাঁইত্রিশ বছর বেঁচে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবি 137 বছর জীবিত ছিলেন| লেবির পুত্রদের নাম হল গের্শোন, কহাত্ ও মরারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বংশ তালিকা অনুসারে লেবির ছেলেদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স একশো সাঁইত্রিশ বছর হয়েছিল।