Exodus 6:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই যে হারুন ও মূসা, এঁদেরকেই মাবুদ বললেন, তোমরা বনি-ইসরাইলদেরকে সৈন্যশ্রেণীক্রমে মিসর দেশ থেকে বের কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হারোণ ও মোশিকেই সদাপ্রভু বললেন, “বিভাগ ধরে ধরে তোমরা ইস্রায়েলীদের মিশর থেকে বের করে আনো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই যে হারোণ ও মোশি, ইহাঁদিগকেই সদাপ্রভু কহিলেন, তোমরা ইস্রায়েল সন্তানদিগকে সৈন্যশ্রেণীক্রমে মিসর দেশ হইতে বাহির কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই যে হারোণ ও মোশি, ইঁহাদিগকেই সদাপ্রভু কহিলেন, তোমরা ইস্রায়েল-সন্তানদিগকে সৈন্যশ্রেণীক্রমে মিসর দেশ হইতে বাহির কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হারোণ ও মোশিকেই সদাপ্রভু বলেছিলেন যেন তাঁরা সৈন্যদলের মত করে ইস্রায়েলীয়দের মিসর দেশ থেকে বের করে নিয়ে আসেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হারুন ও মূসাকেই মাবুদ বলেছিলেন যেন তাঁরা সৈন্যদলের মত করে বনি-ইসরাইলদের মিসর দেশ থেকে বের করে নিয়ে আসেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও মোশি, এই দুজনকেই প্রভু পরমেশ্বর ইসরায়েলী গণবাহিনীকে সংগঠিত করে মিশর থেকে উদ্ধার করে আনার নির্দেশ দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ এবং মোশি ছিল এই পরিবারগোষ্ঠীর| প্রভু তাদের দুজনের সঙ্গে কথা বলেছিলেন এবং বলেছিলেন, “আমার লোকদের মিশর থেকে দলে দলে বাইরে নিয়ে এসো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই যে হারোণ ও মোশি, এদেরকেই সদাপ্রভু বললেন, “তোমরা ইস্রায়েল সন্তানদের সৈন্যদের সারি অনুসারে মিশর দেশ থেকে বের কর।”