Exodus 6:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এঁরাই বনি-ইসরাইলদেরকে মিসর থেকে বের করে আনবার জন্য মিসরের বাদশাহ্ ফেরাউনের সঙ্গে আলোচনা করলেন। এঁরা সেই মূসা ও হারুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরাই—এই মোশি ও হারোণই ইস্রায়েলীদের মিশর থেকে বের করে আনার বিষয়ে মিশররাজ ফরৌণের সাথে কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাঁরাই ইস্রায়েল-সন্তানদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিবার জন্য মিসর-রাজ ফরৌণের সহিত আলাপ করিলেন। ইহাঁরা সেই মোশি ও হারোণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইঁহারাই ইস্রায়েল-সন্তানদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিবার জন্য মিসর-রাজ ফরৌণের সহিত আলাপ করিলেন। ইঁহারা সেই মোশি ও হারোণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই মোশি ও হারোণই মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে নিয়ে যাবার কথা মিসরের রাজা ফরৌণকে বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই মূসা ও হারুনই মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের করে নিয়ে যাবার কথা মিসরের বাদশাহ্ ফেরাউনকে বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁরাই সেই মোশি ও হারোণ, যাঁরা মিশররাজ ফারাও-এর কাছে ইসরায়েলীদের মিশর থেকে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ এবং মোশি উভয়েই মিশরের রাজা ফরৌণের সঙ্গে কথা বলেছিল| তারাই ফরৌণকে বলেছিল ইস্রায়েলের লোকদের মিশর থেকে ছেড়ে দেওয়া হোক্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরাই ইস্রায়েল সন্তানদের মিশর থেকে বের করে আনার জন্য মিশরের রাজা ফরৌণের সঙ্গে কথা বললেন। এরা সেই মোশি ও হারোণ।