Exodus 6:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ইব্রাহিম, ইস্‌হাক ও ইয়াকুবকে ‘সর্বশক্তিমান আল্লাহ্‌’ বলে দর্শন দিতাম কিন্তু আমার ইয়াহ্‌ওয়েহ্‌ (মাবুদ) নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান ঈশ্বররূপে আমি অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের কাছে আবির্ভূত হয়েছিলাম, কিন্তু সদাপ্রভু —আমার এই নামে পুরোপুরিভাবে আমি তাদের কাছে নিজের পরিচয় দিইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অব্রাহামকে, ইস্‌হাককে ও যাকোবকে ‘সর্ব্বশক্তিমান্ ঈশ্বর’ বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অব্রাহামকে, ইস্‌হাককে ও যাকোবকে ‘সর্বশক্তিমান ঈশ্বর’ বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বশক্তিমান ঈশ্বর হিসাবে আমি অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে দেখা দিতাম, কিন্তু সদাপ্রভু হিসাবে আমি যে কি, তা তাদের কাছে প্রকাশ করতাম না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সর্বশক্তিমান আল্লাহ্‌ হিসাবে আমি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে দেখা দিতাম, কিন্তু মাবুদ হিসাবে আমি যে কি, তা তাদের কাছে প্রকাশ করতাম না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে সর্বশক্তিমান ঈশ্বররূপে দর্শন দিয়েছিলাম। আমার এই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর নাম আমি তাদের কাছে ব্যক্ত করি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমিই হলাম প্রভু| আমি অব্রাহাম, ইসহাক এবং যাকোবের সামনে নিজেকে প্রকাশ করতাম| তারা আমায় এল্সদাই (সর্বশক্তিমান ঈশ্বর) বলে ডাকত| আমার নাম যে যিহোবা তা তারা জানত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অব্রাহামকে, ইস্‌হাককে ও যাকোবকে ‘সর্বশক্তি মান ঈশ্বর’ বলে দেখা দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না।