Exodus 6:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা মাবুদের সাক্ষাতে বললেন, দেখ, আমি তোৎলা, ফেরাউন কেন আমার কথা শুনবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মোশি সদাপ্রভুকে বললেন, “আমি যেহেতু কম্পমান ঠোঁটে কথা বলি, তাই ফরৌণ আমার কথা শুনবেন কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি সদাপ্রভুর সাক্ষাতে বলিলেন, দেখ, আমি অচ্ছিন্নত্বক-ওষ্ঠ, ফরৌণ কি প্রকারে আমার কথা শুনিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি সদাপ্রভুর সাক্ষাতে বলিলেন, দেখ, আমি বাক্পটু নহি, ফরৌণ কি প্রকারে আমার কথা শুনিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মোশি তখন সদাপ্রভুকে বলেছিলেন, “ফরৌণ আমার কথায় কান দেবেন কেন, বিশেষ করে আমার কথা যখন জড়িয়ে যায়? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মূসা তখন মাবুদকে বলেছিলেন, “ফেরাউন আমার কথায় কান দেবেন কেন, বিশেষ করে আমার কথা যখন জড়িয়ে যায়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি প্রভু পরমেশ্বরের কাছে আবার নিবেদন করলেন, আমি তোৎলা, ফারাও কি আমার কথা শুনবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মোশি উত্তর দিল, “আমি ভালোভাবে কথা বলতে পারি না| রাজা আমার কথা শুনবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি সদাপ্রভুর সামনে বললেন, “দেখ, আমি তো কথা বলতে পারি না, ফরৌণ কি করে আমার কথা শুনবেন?”