Exodus 6:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদেরকে আমার লোক হিসেবে গ্রহণ করবো ও তোমাদের আল্লাহ্‌ হব; তাতে তোমরা জানতে পারবে যে, আমিই মাবুদ, তোমাদের আল্লাহ্‌, যিনি তোমাদেরকে মিসরীয়দের অধীনতা থেকে বের করে এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার নিজস্ব প্রজারূপে আমি তোমাদের গ্রহণ করব, এবং আমি তোমাদের ঈশ্বর হব। তখন তোমরা জানবে যে আমিই তোমাদের সেই ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশরীয়দের জোয়ালের তলা থেকে তোমাদের বের করে এনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব, ও তোমাদের ঈশ্বর হইব; তাহাতে তোমরা জানিতে পারিবে যে, আমি যিহোবা, তোমাদের ঈশ্বর, যিনি তোমাদিগকে মিস্রীয়দের ভারের নীচে হইতে বাহির করিয়া আনিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব, ও তোমাদের ঈশ্বর হইব; তাহাতে তোমরা জানিতে পারিবে যে, আমি যিহোবা, তোমাদের ঈশ্বর, যিনি তোমাদিগকে মিসরীয়দের ভারের নিচ হইতে বাহির করিয়া আনিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমার নিজের লোক হিসাবে আমি তোমাদের গ্রহণ করব আর তোমাদের ঈশ্বর হব। তখন তোমরা জানতে পারবে যে, আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর, আর মিসরীয়দের বোঝার তলা থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমার নিজের বান্দা হিসাবে আমি তোমাদের কবুল করব আর তোমাদের আল্লাহ্‌ হব। তখন তোমরা জানতে পারবে যে, আমি আল্লাহ্‌ই তোমাদের মাবুদ, আর মিসরীয়দের বোঝার তলা থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের নিজস্ব প্রজারূপে গ্রহণ করব, আমি হব তোমাদের ঈশ্বর। আর তোমরা জানবে যে আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশরের কঠোর নির্যাতন থেকে নিষ্কৃতি দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের আমার লোক করে নিলাম এবং আমি হব তোমাদের ঈশ্বর| তোমরা জানবে যে আমি হলাম তোমাদের প্রভু, ঈশ্বর, যে তোমাদের মিশর থেকে মুক্ত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদেরকে আমার প্রজা হিসাবে স্বীকার করব ও তোমাদের ঈশ্বর হব; তাতে তোমরা জানতে পারবে যে, আমি যিহোবা, তোমাদের ঈশ্বর, যিনি তোমাদেরকে মিশরীয়দের দাসত্ব থেকে বের করে এনেছেন।