Exodus 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বনি-ইসরাইলদেরকে সেই কথা বললেন কিন্তু তাদের অন্তর ভেঙ্গে যাওয়াতে ও নিষ্ঠুর গোলামীর কাজের কারণে মূসার কথায় মনোযোগ দিতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ইস্রায়েলীদের এই খবর দিলেন, কিন্তু তাদের আত্মবিশ্বাসহীনতা ও কঠোর পরিশ্রমের কারণে তারা তাঁর কথা শোনেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ইস্রায়েল-সন্তানদিগকে তদনুসারে কহিলেন, কিন্তু তাহারা মনের অধৈর্য্য ও কঠিন দাস্যকর্ম্ম হেতু মোশির বাক্যে মনোযোগ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ইস্রায়েল-সন্তানদিগকে তদনুসারে কহিলেন, কিন্তু তাহারা মনের অধৈর্য ও কঠিন দাস্যকর্ম হেতু মোশির বাক্যে মনোযোগ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি গিয়ে এই সব কথা ইস্রায়েলীয়দের জানালেন, কিন্তু নিষ্ঠুরতার মধ্যে দাসের কাজ করতে করতে মন-মরা হয়ে পড়েছিল বলে তারা মোশির কথায় কান দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা গিয়ে এই সব কথা বনি-ইসরাইলদের জানালেন, কিন্তু নিষ্ঠুরতার মধ্যে গোলামের কাজ করতে করতে মনমরা হয়ে পড়েছিল বলে তারা মূসার কথায় কান দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি এ সমস্ত কথা ইসরায়েলীদের কাছে বললেন, কিন্তু দাসত্বের নিপীড়নে অধৈর্য হয়ে ইসরায়েলীরা মোশির কথায় কর্ণপাত করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি এই কথাগুলো ইস্রায়েলীয়দের বলল, কিন্তু তাদের ধৈর্য্যহীনতা ও কঠোর পরিশ্রমের দরুণ তারা তার কথা শুনতে অস্বীকার করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ইস্রায়েলীয়দেরকে সেই অনুসারে বললেন, কিন্তু তারা মনের অধৈর্য্য ও কঠিন দাসত্ব কাজের জন্য মোশির কথায় মনোযোগ করল না।