Exodus 7:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফেরাউনও বিদ্বানদেরকে ও গুণিনদেরকে ডাকলেন; তাতে তারা অর্থাৎ মিসরীয় জাদুকরেরাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ তখন পণ্ডিতদের ও গুনিনদের ডেকে পাঠালেন, এবং সেই মিশরীয় জাদুকররাও তাদের রহস্যময় শিল্পকলার মাধ্যমে একই কাজ করল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ফরৌণও বিদ্বান্‌দিগকে ও গুণিগণকে ডাকিলেন; তাহাতে তাহারা অর্থাৎ মিস্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে সেইরূপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফরৌণও বিদ্বান্‌দিগকে ও গুণিনদিগকে ডাকিলেন; তাহাতে তাহারা অর্থাৎ মিসরীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে সেইরূপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ গুণিনদের এবং নেশার জিনিস কাজে লাগানো কুহকীদের, অর্থাৎ তাঁর যাদুকরদের ডেকে পাঠালেন। তারাও তাদের যাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন গুণিনদের এবং নেশার জিনিস কাজে লাগানো কুহকীদের, অর্থাৎ তাঁর জাদুকরদের ডেকে পাঠালেন। তারাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ফারাও তাঁর দরবারের গুণিন ও জাদুকরদের ডেকে পাঠালেন আরা তারাও তাদের মন্ত্রতন্ত্রের দ্বারা সেই রকম কাজ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা এই ঘটনা দেখে তার জ্ঞানীগুণী ব্যক্তি ও যাদুকরদের ডাকলেন| রাজার নিজস্ব যাদুকররা তাদের মায়াবলে হারোণের মতো তাদের লাঠিটিও সাপে পরিণত করে দেখাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফরৌণও জ্ঞানীদের ও জাদুকরদের ডাকলেন; তাতে তারা অর্থাৎ মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেই রকম করল।