Exodus 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত তারা প্রত্যেকে নিজ নিজ লাঠি নিক্ষেপ করলে সেসব সাপ হয়ে গেল কিন্তু হারুনের লাঠি তাদের সমস্ত লাঠিকে গিলে ফেলল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকে নিজের নিজের ছড়ি নিক্ষেপ করল এবং তা সাপে পরিণত হল। কিন্তু হারোণের ছড়িটি তাদের ছড়িগুলি গিলে ফেলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ তাহারা প্রত্যেকে আপন আপন যষ্টি নিক্ষেপ করিলে সে সকল সর্প হইল, কিন্তু হারোণের যষ্টি তাহাদের সকল যষ্টিকে গ্রাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ তাহারা প্রত্যেকে আপন আপন যষ্টি নিক্ষেপ করিলে সেই সকল সর্প হইল, কিন্তু হারোণের যষ্টি তাহাদের সকল যষ্টিকে গ্রাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা প্রত্যেকেই তাদের লাঠি মাটিতে ফেলল এবং সেগুলো সাপ হয়ে গেল, কিন্তু হারোণের লাঠিটা তাদের লাঠিগুলোকে গিলে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা প্রত্যেকেই তাদের লাঠি মাটিতে ফেলল এবং সেগুলো সাপ হয়ে গেল, কিন্তু হারুনের লাঠিটা তাদের লাঠিগুলোকে গিলে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাদের লাঠিগুলো মাটিতে ফেলে দিল এবং সেগুলি সাপ হয়ে গেল, কিন্তু হারোণের লাঠি সেগুলিকে গিলে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইসব যাদুকররাও নিজের নিজের হাতের লাঠিকে মাটিতে ছুঁড়ে ফেলে মুহুর্তে লাঠিগুলিকে সাপে রূপান্তরিত করে দেখাল| কিন্তু হারোণের লাঠি তাদের লাঠিগুলোকে গ্রাস করে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ফলে তারা প্রত্যেকে নিজেদের লাঠি ছুঁড়ে ফেললে সেগুলি সব সাপ হয়ে গেল, কিন্তু হারোণের লাঠি তাদের সকল লাঠিকে গিলে ফেলল।