Exodus 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ মূসাকে বললেন, ফেরাউনের অন্তর কঠিন হয়েছে; সে লোকদেরকে ছেড়ে দিতে অস্বীকার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের হৃদয় অনমনীয়; সে লোকদের যেতে দিতে চায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু মোশিকে কহিলেন, ফরৌণের হৃদয় ভারী হইয়াছে; সে লোকদিগকে ছাড়িয়া দিতে অস্বীকার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, ফরৌণের হৃদয় ভারী হইয়াছে; সে লোকদিগকে ছাড়িয়া দিতে অস্বীকার করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের মন শক্ত হয়ে আছে, তাই সে লোকদের যেতে দিচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ মূসাকে বললেন, “ফেরাউনের মন শক্ত হয়ে আছে, তাই সে লোকদের যেতে দিচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, ফারাও-এর বুদ্ধি লোপ পেয়েছে, সে ইসরায়েলীদের মুক্তি দিতে অস্বীকার করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু মোশিকে বললেন, “ফরৌণ লোকদের ছেড়ে না দেবার জেদ ধরে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের হৃদয় কঠিন হয়েছে; সে লোকদেরকে ছেড়ে দিতে অস্বীকার করেছে।