Exodus 7:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি খুব ভোরে ফেরাউনের কাছে যাও; দেখ, সে পানির দিকে যাবে; তুমি তার সঙ্গে দেখা করতে নদীর তীরে থেকো এবং যে লাঠি সাপ হয়ে গিয়েছিল তাও হাতে নিও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকালে ফরৌণ যখন নদীর কাছে যাবে তখন তুমিও তার কাছে যেয়ো। নীলনদের তীরে তার সম্মুখীন হোয়ো, এবং তোমার সেই ছড়িটি হাতে রেখো যেটি একটি সাপে পরিণত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি প্রাতঃকালে ফরৌণের নিকটে যাও; দেখ, সে জলের দিকে যাইবে; তুমি তাহার সঙ্গে দেখা করিতে নদীতীরে দাঁড়াইও; এবং যে যষ্টি সর্প হইয়া গিয়াছিল, তাহাও হস্তে গ্রহণ করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি প্রাতঃকালে ফরৌণের নিকটে যাও; দেখ, সে জলের দিকে যাইবে; তুমি তাহার সঙ্গে দেখা করিতে নদীতীরে দাঁড়াইও; এবং যে যষ্টি সর্প হইয়া গিয়াছিল তাহাও হস্তে লইও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাল সকালে ফরৌণ যখন বাইরে নদীর ঘাটে যাবে, তখন তুমি তার সংগে দেখা করবার জন্য নীল নদীর ধারে দাঁড়িয়ে থেকো। যে লাঠিটা সাপ হয়ে গিয়েছিল সেটাও হাতে রেখো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাল সকালে ফেরাউন যখন বাইরে নদীর ঘাটে যাবে, তখন তুমি তার সংগে দেখা করবার জন্য নীল নদের ধারে দাঁড়িয়ে থেকো। যে লাঠিটা সাপ হয়ে গিয়েছিল সেটাও হাতে রেখো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও যখন সকালে নদীতে স্নান করতে যাবে তখন তার সঙ্গে গিয়ে দেখা কর। তুমি নদীতীরে তার জন্য অপেক্ষা করবে এবং যে লাঠিটা সাপে পরিণত হয়েছিল সেটা সঙ্গে নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকালে ফরৌণ নদীর দিকে যায়| তুমিও তার সঙ্গে দেখা করার জন্য নীল নদের তীরে দাঁড়াবে| সাপে পরিণত হয় ঐ লাঠিকে সঙ্গে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সকালে ফরৌণের কাছে যাও; দেখ, সে জলের দিকে যাবে; তুমি তার সঙ্গে দেখা করতে নদীর তীরে দাঁড়াবে এবং যে লাঠি সাপ হয়ে গিয়েছিল, সেটিও হাতে নিও।