Exodus 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে যা যা হুকুম করি, তা সবই তুমি হারুনকে বলবে; আর তোমার ভাই হারুন ফেরাউনকে তা বলবে, যেন সে বনি-ইসরাইলদেরকে তাঁর নিজের দেশ থেকে ছেড়ে দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে যে আদেশ দিচ্ছি সেসব কথা তোমাকে বলতে হবে, এবং তোমার দাদা হারোণ ফরৌণকে বলুক যেন সে ইস্রায়েলীদের তার দেশ ছেড়ে যেতে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে যাহা যাহা আদেশ করি, সে সকলই তুমি বলিবে; এবং তোমার ভ্রাতা হারোণ ফরৌণকে তাহা বলিবে, যেন সে ইস্রায়েল-সন্তানদিগকে আপন দেশ হইতে ছাড়িয়া দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে যাহা যাহা আদেশ করি, সে সকলই তুমি বলিবে; আর তোমার ভ্রাতা হারোণ ফরৌণকে তাহা বলিবে, যেন সে ইস্রায়েল-সন্তানদিগকে আপন দেশ হইতে ছাড়িয়া দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে যে সব আদেশ দিচ্ছি তা সবই তুমি প্রকাশ করবে। তোমার ভাই হারোণ ফরৌণকে বলবে, যেন সে তার দেশ থেকে ইস্রায়েলীয়দের যেতে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে যে সব হুকুম দিচ্ছি তা সবই তুমি প্রকাশ করবে। তোমার ভাই হারুন ফেরাউনকে বলবে, যেন সে তার দেশ থেকে বনি-ইসরাইলদের যেতে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাকে যে সব নির্দেশ দেব, সব তুমি হারোণকে জানাবে। সে ফারাওকে সেই কথা বলবে যেন ফারাও ইসরায়েলীদের মিশর ছেড়ে চলে যেতে দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার ভাই হারোণকে আমার সমস্ত আদেশগুলো বলো| তাহলে হারোণ রাজাকে আমার কথাগুলো জানাবে| ফরৌণ ইস্রায়েলীয়দের তার দেশ থেকে চলে যেতে অনুমতি দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে যা যা আদেশ করি, সে সবই তুমি বলবে এবং তোমার ভাই হারোণ ফরৌণকে তা বলবে, যেন সে ইস্রায়েল সন্তানদের তার দেশ থেকে ছেড়ে দেয়।