Exodus 7:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ও হারুন মাবুদের হুকুম অনুসারে সেরকম করলেন, তিনি লাঠি তুলে ফেরাউনের ও তাঁর কর্মকর্তাদের সম্মুখে নদীর পানিতে আঘাত করলেন; তাতে নদীর সমস্ত পানি রক্ত হয়ে গেলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও হারোণ ঠিক তাই করলেন যা সদাপ্রভু তাঁদের করার আদেশ দিয়েছিলেন। ফরৌণ ও তাঁর কর্মকর্তাদের সামনে তিনি তাঁর ছড়িটি বাড়িয়ে দিলেন ও নীলনদের জলে আঘাত করলেন ও সব জল রক্তে পরিণত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ও হারোণ সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন, তিনি যষ্টি তুলিয়া ফরৌণের ও তাঁহার দাসগণের সম্মুখে নদীর জলে প্রহার করিলেন; তাহাতে নদীর সমস্ত জল রক্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ও হারোণ সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন, তিনি যষ্টি তুলিয়া ফরৌণের ও তাঁহার দাসগণের সম্মুখে নদীর জলে প্রহার করিলেন; তাহাতে নদীর সমস্ত জল রক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ মত সব কিছু করলেন। ফরৌণ ও তাঁর কর্মচারীদের সামনে হারোণ তাঁর লাঠিটা তুলে নীল নদীর জলে আঘাত করলেন। তাতে নীল নদীর সমস্ত জল রক্ত হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ও হারুন মাবুদের হুকুম মত সব কিছু করলেন। ফেরাউন ও তাঁর কর্মচারীদের সামনে হারুন তাঁর লাঠিটা তুলে নীল নদের পানিতে আঘাত করলেন। তাতে নীল নদের সমস্ত পানি রক্ত হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও হারোণ প্রভু পরমেশ্বরের নির্দেশ মত কাজ করলেন। ফারাও ও তাঁর সভাসদ্দের সাক্ষাতে মোশি লাঠি তুলে নীলনদের জলে আঘাত করলেন আর নদীর জল রক্ত হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মোশি এবং হারোণ প্রভুর আদেশ কার্যকর করল| হারোণ ফরৌণ ও তার সভাসদগণের সামনেই তার হাতে লাঠি উঁচিয়ে ধরে নীল নদের জলে আঘাত করল| আর সঙ্গে সঙ্গে নদীর জল রক্তে পরিণত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে সেই রকম করলেন, তিনি লাঠি তুলে ফরৌণের ও তাঁর দাসেদের সামনে নদীর জলে আঘাত করলেন; তাতে নদীর সমস্ত জল রক্ত হয়ে গেল।