Exodus 7:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে নদীর সমস্ত মাছ মারা গেল ও নদীতে দুর্গন্ধ হল এবং মিসরীয়েরা নদীর পানি পান করতে পারল না; মিসর দেশের সর্বত্র রক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নীলনদে মাছ মারা গেল, এবং নদীতে এত দুর্গন্ধ ছড়াল যে মিশরীয়রা সেটির জলপান করতে পারল না। মিশরে সর্বত্র রক্ত ছড়িয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নদীর মৎস্য সকল মরিল, ও নদীতে দুর্গন্ধ হইল; তাহাতে মিস্রীয়েরা নদীর জল পান করিতে পারিল না, এবং মিসর দেশের সর্ব্বত্র রক্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে নদীর মৎস্য সকল মরিল, ও নদীতে দুর্গন্ধ হইল; তাহাতে মিসরীয়েরা নদীর জল পান করিতে পারিল না; মিসর দেশের সর্বত্র রক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নদীর মাছ সব মরে গিয়ে এমন দুর্গন্ধ বের হতে লাগল যে, মিসরীয়েরা সেই জল খেতে পারল না। মিসর দেশের সব জায়গাতেই রক্ত দেখা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নদীর সব মাছ মরে গিয়ে এমন দুর্গন্ধ বের হতে লাগল যে, মিসরীয়রা সেই পানি খেতে পারল না। মিসর দেশের সব জায়গাতেই রক্ত দেখা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নদীর সব মাছ মরে গেল, জলে এত দুর্গন্ধ হল যে মিশরীরা নীলনদের জল আর পান করতে পারল না। মিশর দেশের সর্বত্র জল রক্ত হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নদীর সমস্ত মাছ মারা গেল এবং নদীর জলে দুর্গন্ধ ছড়াতে শুরু করল| ফলে মিশরীয়রা আর সেই নদীর জল পান করতে পারল না| মিশরের সমস্ত জলাধারের জলই রক্তে পরিণত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নদীর সব মাছ মারা গেল ও নদীতে দুর্গন্ধ হল; তাতে মিশরীয়েরা নদীর জল পান করতে পারল না এবং মিশর দেশের সব জায়গায় রক্ত হয়ে গেল।