Exodus 7:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মিসরীয় জাদুকরেরাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করলে পর ফেরাউনের অন্তর কঠিন হল এবং মাবুদ যেমন বলেছিলেন তেমনি তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মিশরের জাদুকররাও তাদের রহস্যময় শিল্পকলার দ্বারা একই কাজ করল, এবং ফরৌণের হৃদয় কঠিন হল; তিনি মোশি ও হারোণের কথা শোনেননি, ঠিক যেমনটি সদাপ্রভু বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিস্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে সেইরূপ করিল; তাহাতে ফরৌণের হৃদয় কঠিন হইল, এবং তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মিসরীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে সেইরূপ করিল; তাহাতে ফরৌণের হৃদয় কঠিন হইল, এবং তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না; যেমন সদাপ্রভু বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মিসরীয় যাদুকরেরা তাদের যাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করল। তাই ফরৌণের মন আরও কঠিন হয়ে উঠল। সদাপ্রভু যা বলেছিলেন তা-ই হল; মোশি ও হারোণের কথা ফরৌণ শুনলেন না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মিসরীয় জাদুকরেরা তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করল। তাই ফেরাউনের মন আরও কঠিন হয়ে উঠল। মাবুদ যা বলেছিলেন তা-ই হল; মূসা ও হারুনের কথা ফেরাউন শুনলেন না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মিশরের জাদুকরেরাও মন্ত্রতন্ত্রের দ্বারা সেই রকম করল আর প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন, ফারাও-এর হৃদয় তেমনই কঠিন হয়ে রইল। মোশি ও হারোণের কথা তিনি গ্রাহ্য করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ ও মোশির মতো রাজার যাদুকররাও তাদের মায়াবলে একই ঘটনা ঘটিয়ে প্রমাণ করল তারাও কম জানে না| ফলে প্রভুর ভবিষ্যদ্বাণী অনুযায়ীফরৌণ আবার মোশি ও হারোণের কথা শুনতে অস্বীকার করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেই রকম করল; তাতে ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি তাঁদের কথায় মনোযোগ করলেন না; যেমন সদাপ্রভু বলেছিলেন।