Exodus 7:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসরীয়েরা সকলে নদীর পানি পান করতে না পারাতে পানির জন্য নদীর আশেপাশে চারদিকে খনন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর মিশরীয়রা সবাই পানীয় জল পাওয়ার জন্য নীলনদের পাশে কুয়ো খুঁড়েছিল, কারণ তারা নদীর জলপান করতে পারেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিস্রীয়েরা সকলে নদীর জল পান করিতে না পারাতে পানীয় জলের চেষ্টায় নদীর আশে পাশে চারিদিকে খনন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসরীয়েরা সকলে নদীর জল পান করিতে না পারাতে পানীয় জলের চেষ্টায় নদীর আশে পাশে চারিদিকে খনন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নদীর জল খাওয়া গেল না দেখে মিসরীয়েরা জলের জন্য নদীর আশেপাশে মাটি খুঁড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নদীর পানি খাওয়া গেল না দেখে মিসরীয়রা পানির জন্য নদীর আশেপাশে মাটি খুঁড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীলনদের জল পানের অযোগ্য হওয়ায় মিশরীরা নদীতীরে ও আশেপাশে পানীয় জলের খোঁজে গর্ত খুঁড়তে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয়রা নদীর জল পান করতে না পেরে তারা পানীয় জলের সন্ধানে নদীর চারপাশে কুঁয়ো খুঁড়তে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিশরীয়েরা সবাই নদীর জল পান করতে না পারাতে জলের চেষ্টায় নদীর আশে পাশে চারিদিকে খুঁড়ল।