Exodus 7:4 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও ফেরাউন তোমাদের কথায় মনোযোগ দেবে না; আর আমি মিসরে হস্তক্ষেপ করে কঠোর দণ্ড দ্বারা মিসর দেশ থেকে আমার সৈন্যসামন্তকে, আমার লোক বনি-ইসরাইলকে, বের করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও সে তোমাদের কথা শুনবে না। পরে আমি মিশরের উপর আমার হাত বাড়াব এবং দণ্ডের ক্ষমতাশালী কাজের মাধ্যমে আমি আমার সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েলীদের বের করে আনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করিবে না; আর আমি মিসরে হস্তার্পণ করিয়া মহাশাসন দ্বারা মিসর দেশ হইতে আপন সৈন্যসামন্তকে, আপন প্রজা ইস্রায়েল-সন্তানগণকে, বাহির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করিবে না; আর আমি মিসরে হস্তক্ষেপ করিয়া মহাশাসন দ্বারা মিসর দেশ হইতে আপন সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েল-সন্তানগণকে, বাহির করিব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও তোমাদের কথায় কান দেবে না। তখন আমি মিশরের উপরে আঘাত হানব এবং মিশরীদের চরম দণ্ড বিধান করে আমার প্রজাবাহিনী ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবুও সে তোমাদের কথা শুনবে না| তখন আমি মিশরকে কঠিন শাস্তি দেব এবং আমি মিশর থেকে আমার লোকদের বাইরে বের করে আনব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করবে না; আর আমি মিশরের উপর হাত তুলে ভয়ঙ্কর শাস্তির মধ্যে দিয়ে মিশর দেশ থেকে আমার সৈন্যসামন্তকে, আমার প্রজা ইস্রায়েল সন্তানদের, বের করব।