Exodus 7:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মিসরের উপরে হাত বাড়িয়ে মিসরীয়দের মধ্য থেকে বনি-ইসরাইলকে বের করে আনলে ওরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি যখন মিশরের বিরুদ্ধে আমার হাত প্রসারিত করব ও সেখান থেকে ইস্রায়েলীদের বের করে আনব তখনই মিশরীয়রা জানবে যে আমিই সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মিসরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিস্রীয়দের মধ্য হইতে ইস্রায়েল-সন্তানগণকে বাহির করিয়া আনিলে, উহারা জানিবে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মিসরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিসরীয়দের মধ্য হইতে ইস্রায়েল-সন্তানগণকে বাহির করিয়া আনিলে উহারা জানিবে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন আমার শক্তি ব্যবহার করে মিসর দেশের মধ্য থেকে ইস্রায়েলীয়দের বের করে আনব তখন মিসরীয়েরা বুঝতে পারবে যে, আমি সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন আমার কুদরত ব্যবহার করে মিসর দেশের মধ্য থেকে বনি-ইসরাইলদের বের করে আনব তখন মিসরীয়রা বুঝতে পারবে যে, আমি মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যখন মিশরের বিরুদ্ধে আঘাত হেনে ইসরায়েলীদের সেই দেশ থেকে উদ্ধার করব, তখন মিশরীরাও জানতে পারবে যে আমিই সেই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমি তাদের বিরোধিতা করব তখন মিশরের লোকরাও জানতে পারবে যে আমিই হলাম প্রভু| সেই মুহুর্তে আমি আমার লোকদের মিশরীয়দের দেশ থেকে বের করে আনব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মিশরের উপরে আমার হাত তুলে মিশরীয়দের মধ্যে থেকে ইস্রায়েল সন্তানদের বের করে আনলে, তারা জানবে, আমিই সদাপ্রভু।”