Exodus 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নদীতে মাবুদ আঘাত করার পর সাত দিন গত হল। পরে মাবুদ মূসাকে বললেন, তুমি ফেরাউনের কাছে যাও, তাকে বল, মাবুদ এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের কাছে যাও ও তাকে বলো, ‘সদাপ্রভু একথাই বলেন: আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নদীতে সদাপ্রভুর আঘাত করিবার পর সাত দিন গত হইল। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফরৌণের নিকটে যাও, তাহাকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নদীতে সদাপ্রভু আঘাত করিবার পর সাত দিন গত হইল। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফরৌণের নিকটে যাও, তাহাকে বল, সদাপ্রভু এই কথা বলেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণকে গিয়ে এই কথা বল যে, সদাপ্রভু বলছেন, ‘আমার উপাসনা করবার জন্য আমার লোকদের যেতে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ মূসাকে বললেন, “ফেরাউনকে গিয়ে এই কথা বল যে, মাবুদ বলছেন, ‘আমার এবাদত করবার জন্য আমার বান্দাদের যেতে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি গিয়ে ফারাওকে বল, প্রভু পরমেশ্বর বলেছেন, আমার অর্চনা করার জন্য আমার প্রজাদের ছেড়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তখন মোশির উদ্দেশ্যে বললেন, “ফরৌণকে গিয়ে বলো যে প্রভু বলেছেন, ‘আমার লোকেদের আমাকে উপাসনার জন্য ছেড়ে দাও!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ফরৌণের কাছে যাও, তাকে বল, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও।