Exodus 8:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আগামীকাল। তখন মূসা বললেন, আপনার কথা অনুসারেই হোক, যেন আপনি জানতে পারেন যে, আমাদের আল্লাহ্‌ মাবুদের মত আর কেউ নেই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আগামীকাল,” ফরৌণ বললেন। মোশি উত্তর দিলেন, “আপনার কথামতোই তা হোক, যেন আপনি জানতে পারেন যে আমাদের ঈশ্বর সদাপ্রভুর মতো আর কেউ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি কহিলেন, আপনার বাক্যানুসারেই হউক, যেন আপনি জানিতে পারেন যে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য কেহ নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, কল্য। তখন মোশি কহিলেন, আপনার কথা অনুসারেই হউক, যেন আপনি জানিতে পারেন যে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য কেহ নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে ফরৌণ বললেন, “তবে সেটা কালকেই হোক।” মোশি বললেন, “তা-ই হবে। এতে আপনি বুঝতে পারবেন যে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ফেরাউন বললেন, “তবে সেটা কালকেই হোক।” মূসা বললেন, “তা-ই হবে। এতে আপনি বুঝতে পারবেন যে, আমাদের মাবুদ আল্লাহ্‌র মত কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও বললেন, আগামী কাল বিনতি কর। মোশি তাঁকে বললেন, আপনি যেমন চাইছেন তেমনই হবে, আর এর দ্বারাই আপিন বুঝতে পারবেন যে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সমকক্ষ কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরে ফরৌণ জানালেন, “আগামীকাল|” মোশি বলল, “বেশ আপনার কথা মতো তাই হবে| তবে এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমাদের প্রভু ঈশ্বরের মতো আর কোন ঈশ্বর এখানে নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “কালকের জন্য।” তখন মোশি বললেন, “আপনার কথা মতই হোক, যেন আপনি জানতে পারেন যে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত কেউ নেই।