Exodus 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাঙগুলো আপনার কাছ থেকে ও আপনার বাড়ি-ঘর, কর্মকর্তাদের ও লোকদের কাছ থেকে দূর হয়ে কেবল নদীতেই থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাংগুলি আপনার কাছ থেকে ও আপনার বাড়ি থেকে এবং আপনার কর্মকর্তাদের ও আপনার প্রজাদের বাড়ি থেকে চলে যাবে; সেগুলি শুধু নীলনদেই থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভেকেরা আপনা হইতে ও আপনার গৃহ, দাস ও প্রজা সকল হইতে দূর হইয়া কেবল নদীতেই থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভেকগুলি আপনার নিকট হইতে ও আপনার গৃহ, দাস ও প্রজা সকল হইতে দূর হইয়া কেবল নদীতেই থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব্যাঙগুলো আপনাকে এবং আপনার বাড়ী-ঘর, আপনার কর্মচারী ও আপনার লোকদের ছেড়ে চলে যাবে। সেগুলো কেবল নীল নদীর মধ্যেই থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাঙগুলো আপনাকে এবং আপনার বাড়ী-ঘর, আপনার কর্মচারী ও আপনার লোকদের ছেড়ে চলে যাবে। সেগুলো কেবল নীল নদের মধ্যেই থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার এবং আপনার পারিষদ ও প্রজাদের বাড়ি থেকে ব্যাঙের ঝাঁক চলে যাবে এবং নদীতেই সেগুলি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ব্যাঙরা আপনাকে, আপনার ঘর এবং আপনার সভাসদগণ ও প্রজাদের সবাইকে ছেড়ে ফিরে যাবে| কেবলমাত্র নদীতেই তারা এবার থেকে বাস করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যাঙেরা আপনার কাছ থেকে ও আপনার বাড়ি, দাস ও প্রজাদের থেকে চলে যাবে এবং শুধুমাত্র নদীতেই থাকবে।”