Exodus 8:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা ও হারুন ফেরাউনের কাছ থেকে বাইরে গেলেন এবং মূসা ফেরাউনের বিরুদ্ধে যেসব ব্যাঙ এনেছিলেন, সেসব বিষয়ে মাবুদের কাছে ফরিয়াদ জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও হারোণ ফরৌণের কাছ থেকে চলে যাওয়ার পর, মোশি সেই ব্যাংগুলির সম্বন্ধে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, যেগুলি তিনি ফরৌণের উপর নিয়ে এসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ও হারোণ ফরৌণের নিকট হইতে বাহিরে গেলেন, এবং মোশি ফরৌণের বিরুদ্ধে যে সকল ভেক আনিয়াছিলেন, সেই সকলের বিষয়ে সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ও হারোণ ফরৌণের নিকট হইতে বাহিরে গেলেন এবং মোশি ফরৌণের বিরুদ্ধে যে সকল ভেক আনিয়াছিলেন, সেই সকলের বিষয়ে সদাপ্রভুর নিকটে বিনতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বলে মোশি ও হারোণ ফরৌণের কাছ থেকে চলে গেলেন। ফরৌণের উপর সদাপ্রভু যে ব্যাঙের উৎপাত এনেছিলেন সেই সম্বন্ধে মোশি সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বলে মূসা ও হারুন ফেরাউনের কাছ থেকে চলে গেলেন। ফেরাউনের উপর মাবুদ যে ব্যাঙের উৎপাত এনেছিলেন সেই সম্বন্ধে মূসা মাবুদের কাছে ফরিয়াদ জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও হারোণ ফারাও-এর কাছ থেকে চলে গেলেন এবং মোশি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন যেন তিনি তাঁরই সৃষ্ট ব্যাঙের উপদ্রব থেকে ফারাওকে নিষ্কৃতি দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি এবং হারোণ ফরৌণের কাছ থেকে ফিরে এলো| ফরৌণের বিরুদ্ধে পাঠানো সমস্ত ব্যাঙদের সরিয়ে নেবার জন্য মোশি প্রভুর কাছে প্রার্থনা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ও হারোণ ফরৌণের কাছ থেকে বেরিয়ে গেলেন এবং মোশি ফরৌণের বিরুদ্ধে যে সব ব্যাঙ এনেছিলেন, সেই সকলের বিষয়ে সদাপ্রভুর কাছে কাঁদলেন।