Exodus 8:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জাদুকরেরা তাদের জাদু-মন্ত্রের জোরে মশা উৎপন্ন করার জন্য সেরকম করলো বটে কিন্তু পারল না, আর মানুষ ও পশুর উপর মশার উৎপাত হতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু জাদুকররা যখন তাদের রহস্যময় শিল্পকলার মাধ্যমে ডাঁশ-মশা উৎপন্ন করতে চাইল, তারা তা করতে পারল না। যেহেতু সর্বত্র মানুষের ও পশুদের উপর ডাঁশ-মশা ছেয়ে গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মন্ত্রবেত্তারা আপনাদের মায়াবলে পিশু উৎপন্ন করিবার জন্য সেইরূপ করিল বটে, কিন্তু পারিল না, আর মনুষ্যে ও পশুতে পিশু হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মন্ত্রবেত্তারা আপনাদের মায়াবলে পিশু উৎপন্ন করিবার জন্য সেইরূপ করিল বটে, কিন্তু পারিল না, আর মনুষ্যের ও পশুর দেহে পিশু হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদুকরেরা তাদের যাদুমন্ত্রের জোরে মশা নিয়ে আসবার চেষ্টা করল কিন্তু পারল না। মানুষ এবং পশুর উপর মশা বসতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাদুকরেরা তাদের জাদুমন্ত্রের জোরে মশা নিয়ে আসবার চেষ্টা করল কিন্তু পারল না। মানুষ এবং পশুর উপর মশা বসতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাদুকরেরাও মন্ত্র পড়ে ডাঁশ মশা উৎপন্ন করার চেষ্টা করল কিন্তু তারা ব্যর্থ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার যাদুকররা এবারও একই জিনিস করে দেখানোর চেষ্টা করল কিন্তু তারা কিছুতেই ধূলোকে উকুনে পরিণত করতে পারল না| কিন্তু সেই উকুনগুলো মানুষ ও পশুদের শরীরে রয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন জাদুকরেরা তাদের মায়াবলে মশা উৎপন্ন করার জন্য সেই রকম করল ঠিকই, কিন্তু পারল না, আর মানুষে ও পশুতে মশা হল।