Exodus 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি ছেড়ে দিতে অসম্মত হও, তবে দেখ, আমি ব্যাঙ দ্বারা তোমার সমস্ত প্রদেশকে আঘাত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তুমি তাদের যেতে দিতে অসম্মত হও, তবে আমি তোমার সমগ্র দেশে ব্যাং দ্বারা এক আঘাত হানব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে দেখ, আমি ভেক দ্বারা তোমার সমস্ত প্রদেশকে আঘাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে দেখ, আমি ভেক দ্বারা তোমার সমস্ত প্রদেশকে আঘাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি তাদের যেতে না দাও তবে সারা দেশের উপর আমি ব্যাঙের উৎপাত সৃষ্টি করতে যাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি তাদের যেতে না দাও তবে সারা দেশের উপর আমি ব্যাঙের উৎপাত সৃষ্টি করতে যাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তুমি তাদের না ছাড়, তাহলে তোমার রাজ্যে আমি ব্যাঙের উপদ্রব ঘটাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি ওদের ছেড়ে না দাও তাহলে আমি মিশর দেশ ব্যাঙে ভর্ত্তি করে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি ছেড়ে দিতে রাজি না হও, তবে দেখ, আমি ব্যাঙের মাধ্যমে তোমার সমস্ত প্রদেশকে যন্ত্রণা দেব।