Exodus 8:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফেরাউন মূসা ও হারুনকে ডেকে এনে বললেন, তোমরা যাও দেশের মধ্যে তোমাদের আল্লাহ্‌র উদ্দেশে কোরবানী কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ফরৌণ মোশি ও হারোণকে ডেকে পাঠালেন এবং বললেন, “যাও, দেশের মধ্যেই তোমাদের ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ফরৌণ মোশি ও হারোণকে ডাকাইয়া কহিলেন, তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশে যজ্ঞ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফরৌণ মোশি ও হারোণকে ডাকাইয়া কহিলেন, তোমরা যাও দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশে যজ্ঞ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ফরৌণ মোশি ও হারোণকে ডাকিয়ে এনে বললেন, “তোমরা এই দেশের মধ্যেই কোথাও গিয়ে তোমাদের ঈশ্বরের উদ্দেশে পশু উৎসর্গ কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ফেরাউন মূসা ও হারুনকে ডাকিয়ে এনে বললেন, “তোমরা এই দেশের মধ্যেই কোথাও গিয়ে তোমাদের আল্লাহ্‌র উদ্দেশে পশু-কোরবানী দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ফারাও মোশি ও হারোণকে ডেকে বললেন, তোমরা এদেশের মধ্যেই তোমাদের ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ মোশি এবং হারোণকে ডেকে বললেন, “তোমরা তোমাদের ঈশ্বরকে এই দেশের মধ্যেই নৈবেদ্য উৎসর্গ করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ কর।”