Exodus 8:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা বললেন, তা করা উচিত হবে না, কেননা আমাদের আল্লাহ্ মাবুদের উদ্দেশে মিসরীয়দের ঘৃণাজনক কোরবানী করতে হবে; দেখুন, মিসরীয়দের সাক্ষাতে তাদের ঘৃণাজনক কোরবানী করলে তারা কি আমাদেরকে পাথরের আঘাতে হত্যা করবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মোশি বললেন, “এরকম করা ঠিক হবে না। আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আমরা যে বলি উৎসর্গ করি তা মিশরীয়দের কাছে ঘৃণ্য হবে। আর আমরা যদি সেই বলি উৎসর্গ করি যা তাদের দৃষ্টিতে ঘৃণ্য, তবে তারা কি আমাদের উপর পাথর ছুঁড়বে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি কহিলেন, তাহা করা উপযুক্ত নয়, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে মিস্রীয়দের ঘৃণাজনক বলিদান করিতে হইবে; দেখুন, মিস্রীয়দের সাক্ষাতে তাহাদের ঘৃণাজনক বলিদান করিলে তাহারা কি আমাদিগকে প্রস্তরাঘাতে বধ করিবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি কহিলেন, তাহা করা উপযুক্ত নয়, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে মিসরীয়দের ঘৃণাজনক বলিদান করিতে হইবে; দেখুন, মিসরীয়দের সাক্ষাতে তাহাদের ঘৃণাজনক বলিদান করিলে তাহারা কি আমাদিগকে প্রস্তরাঘাতে বধ করিবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি বললেন, “কিন্তু এটা করা কি ঠিক হবে? আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আমরা যা উৎসর্গ করব তা মিসরীয়দের কাছে ঘৃৃণার জিনিস। মিসরীয়েরা যা ঘৃণা করে তা-ই যদি আমরা তাদের চোখের সামনে উৎসর্গ করি তবে কি তারা আমাদের পাথর মারবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা বললেন, “কিন্তু এটা করা কি ঠিক হবে? আমাদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে আমরা যা কোরবানী করব তা মিসরীয়দের কাছে ঘৃৃণার জিনিস। মিসরীয়রা যা ঘৃণা করে তা-ই যদি আমরা তাদের চোখের সামনে কোরবানী করি তবে কি তারা আমাদের পাথর মারবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বললেন, তা করা ঠিক হবে না, কারণ আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে আমরা যে বলি উৎসর্গ করব মিশরীদের কাছে তা ঘৃণ্য। মিশরীরা যদি আমাদের ঐ রকম বলি উৎসর্গ করতে দেখে তাহলে তারা আমাদের পাথর ছুঁড়ে মেরে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মোশি বলল, “না, তা এখানে করা ঠিক হবে না| কারণ প্রভু, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে পশু বলিদান মিশরীয়দের চোখে ভয়ঙ্কর ব্যাপার| আমরা যদি এখানে তা করি তাহলে মিশরীয়রা আমাদের দেখতে পেয়ে পাথর ছুঁড়ে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি বললেন, “তা করা উপযুক্ত নয়, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মিশরীয়দের ঘৃণাজনক বলিদান করতে হবে; দেখুন, মিশরীয়দের সাক্ষাৎে তাঁদের ঘৃণাজনক বলিদান করলে তারা কি আমাদেরকে পাথর দিয়ে হত্যা করবে না?