Exodus 8:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা তিন দিনের পথ মরুভূমিতে গিয়ে, আমাদের আল্লাহ্ মাবুদ যে হুকুম দেবেন, সেই অনুসারে তাঁর উদ্দেশে কোরবানী করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের অবশ্যই আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি উৎসর্গ করার জন্য তিনদিনের পথ পাড়ি দিয়ে মরুপ্রান্তরে যেতে হবে, যেমনটি তিনি আমাদের আদেশ দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা তিন দিনের পথ প্রান্তরে গিয়া, আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আজ্ঞা দিবেন, তদনুসারে তাঁহার উদ্দেশে যজ্ঞ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা তিন দিনের পথ প্রান্তরে গিয়া, আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আজ্ঞা দিবেন, তদনুসারে তাঁহার উদ্দেশে যজ্ঞ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ মতই মরু-এলাকার মধ্যে তিন দিনের পথ গিয়ে তাঁর উদ্দেশে আমাদের পশু উৎসর্গ করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমাদের মাবুদ আল্লাহ্র হুকুম মতই মরুভূমির মধ্যে তিন দিনের পথ গিয়ে তাঁর উদ্দেশে আমাদের পশু-কোরবানী দিতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের তিন দিনের পথ পেরিয়ে প্রান্তরে গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করতে হবে, তিনি আমাদের এই নির্দেশই দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তিন দিনের জন্য আমাদের প্রভু ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করার জন্য আমাদের মরুপ্রান্তরে যেতে দিন| প্রভুই আমাদের এটা করতে বলেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা তিন দিনের র পথ মরুপ্রান্তে গিয়ে, আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আদেশ দেবেন, সেই অনুসারে তাঁর উদ্দেশ্যে যজ্ঞ করব।”