Exodus 8:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরাউন বললেন, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা মরুভূমিতে গিয়ে তোমাদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে কোরবানী কর; কিন্তু অনেক দূরে যেও না; তোমরা আমার জন্য মিনতি কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ বললেন, “মরুপ্রান্তরে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি উৎসর্গ করার জন্য আমি তোমাদের যেতে দেব, কিন্তু তোমরা খুব বেশি দূরে যাবে না। এখন আমার জন্য প্রার্থনা করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফরৌণ কহিলেন, আমি তোমাদিগকে ছাড়িয়া দিতেছি; তোমরা প্রান্তরে গিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ কর; কিন্তু বহুদূর যাইও না; তোমরা আমার জন্য বিনতি কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফরৌণ কহিলেন, আমি তোমাদিগকে ছাড়িয়া দিতেছি, তোমরা প্রান্তরে গিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ কর; কিন্তু বহুদূর যাইও না; তোমরা আমার জন্য বিনতি কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ বললেন, “তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পশু উৎসর্গের জন্য আমি মরু-এলাকাতেই তোমাদের যেতে দেব। কিন্তু তোমরা বেশী দূরে যাবে না। এবার তোমরা আমার জন্য মিনতি কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন বললেন, “তোমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে পশু-কোরবানীর জন্য আমি মরুভূমিতেই তোমাদের যেতে দেব। কিন্তু তোমরা বেশী দূরে যাবে না। এবার তোমরা আমার জন্য মিনতি কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও বললেন, বেশ, আমি তোমাদের প্রান্তরে গিয়েই তোমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করার অনুমতি দেব, কিন্তু তোমরা বেশী দূরে যেও না। তোমরা এখন আমার জন্য তোমাদের ঈশ্বরের কাছে বিনতি কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব শুনে ফরৌণ বললেন, “বেশ আমি তোমাদের মরুপ্রান্তরে যাবার ছাড়পত্র দিচ্ছি তোমাদের প্রভু ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করার জন্য| কিন্তু মনে রেখো তোমরা কিন্তু বেশী দূরে চলে যাবে না| এখন যাও এবং আমার জন্য প্রার্থনা করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণ বললেন, “আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা মরুপ্রান্তে গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ কর; কিন্তু বহুদূর যেও না; তোমরা আমার জন্য প্রার্থনা কর।”