Exodus 8:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মূসাকে বললেন, হারুনকে বল, তুমি সমস্ত নদী, খাল ও বিলের উপরে লাঠিসুদ্ধ হাত বাড়িয়ে মিসর দেশের উপরে ব্যাঙ আনাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বলো, ‘ছড়িসহ তোমার হাত সব জলস্রোতের ও খালের এবং পুকুরের উপর বাড়িয়ে দাও, এবং মিশর দেশের উপর ব্যাঙদের নিয়ে এসো।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, হারোণকে বল, তুমি নদী, খাল ও বিল সকলের উপরে যষ্টিসহ হস্ত বিস্তার করিয়া মিসর দেশের উপরে ভেক আনাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, হারোণকে বল, তুমি নদী, খাল ও বিল সকলের উপরে যষ্টিসহ হস্ত বিস্তার করিয়া মিসর দেশের উপরে ভেক আনাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি হারোণকে এই কথা বলবে, ‘মিসর দেশের সব নদী, খাল ও পুকুরের উপরে লাঠি সুদ্ধ তোমার হাতখানা বাড়িয়ে দেশের উপর ব্যাঙ তুলে নিয়ে এস।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ মূসাকে বললেন, “তুমি হারুনকে এই কথা বলবে, ‘মিসর দেশের সব নদী, খাল ও পুকুরের উপরে লাঠিসুদ্ধ তোমার হাতখানা বাড়িয়ে দেশের উপর ব্যাঙ তুলে নিয়ে এস।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি হারোণকে বল, যেন সে মিশর দেশের সমস্ত নদী, নালা, খাল বিলের উপর তার লাঠি বাড়িয়ে ধরে, তাহলে সব ব্যাঙ ডাঙ্গায় উঠে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এরপর মোশিকে বললেন, “তুমি হারোণকে বলো সে যেন তার হাতের পথ চলার লাঠি নদী, খালবিল ও হ্রদের ওপর বিস্তার করে মিশর দেশে ব্যাঙ এনে ভরিয়ে দেয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বলো, ‘তুমি নদী, খাল ও বিল সব কিছুর উপরে লাঠি তুলে ব্যাঙ আনাও’।”