Exodus 8:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে হারুন মিসরের সমস্ত পানির উপরে তাঁর হাত বাড়িয়ে দিলে পর ব্যাঙেরা উঠে এসে মিসর দেশ ছেয়ে ফেললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব হারোণ মিশরের স্রোতোজলের উপর তাঁর হাত বাড়িয়ে দিলেন, এবং ব্যাংগুলি উঠে এসে দেশটি ঢেকে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে হারোণ মিসরের সকল জলের উপরে আপন হস্ত বিস্তার করিলে ভেকেরা উঠিয়া মিসর দেশ ব্যাপিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে হারোণ মিসরের সকল জলের উপরে আপন হস্ত বিস্তার করিলে ভেকেরা উঠিয়া মিসর দেশ ব্যাপিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হারোণ মিসরের সব জলের উপর তাঁর হাত বাড়িয়ে দিলেন। তাতে ব্যাঙ উঠে এসে দেশটা ছেয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হারুন মিসরের সব পানির উপর তাঁর হাত বাড়িয়ে দিলেন। তাতে ব্যাঙ উঠে এসে দেশটা ছেয়ে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ মিশরের সমস্ত জলাশয়ের উপর তাঁর লাঠি বাড়িয়ে ধরলেন আর ঝাঁকে ঝাঁকে ব্যাঙ এসে দেশ ছেয়ে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ মিশরের জলের ওপর তার লাঠি সমেত হাত বিস্তার করতেই নদী, খালবিল ও হ্রদ থেকে রাশি রাশি ব্যাঙ উঠে মিশরের মাটি ঢেকে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে হারোণ মিশরের সব জলের উপরে নিজের হাত তুললে ব্যাঙেরা উঠে সমস্ত মিশর দেশ ব্যাঙে পরিপূর্ণ করল।