Exodus 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ ফেরাউনের অন্তর কঠিন করলেন। তিনি তাদের কথায় মনোযোগ দিলেন না, যেমন মাবুদ মূসাকে বলেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করে দিলেন এবং তিনি মোশি ও হারোণের কথা শুনতে চাইলেন না, ঠিক যেমনটি সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করিলেন। তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করিলেন। তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভু ফরৌণের মন কঠিন করলেন। তাতে সদাপ্রভু যা বলেছিলেন তা-ই হল। মোশি ও হারোণের কথায় ফরৌণ কান দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদ ফেরাউনের মন কঠিন করলেন। তাতে মাবুদ যা বলেছিলেন তা-ই হল। মূসা ও হারুনের কথায় ফেরাউন কান দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বর মোশিকে যেমন বলেছিলেন সেই মতই ফারাও-এর বুদ্ধি-ভ্রংশ হল। তিনি তাঁদের কথায় কান দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এতে প্রভু ফরৌণকে আরও উদ্ধত করে তুললেন| তাই ফরৌণ তাদের কথা শুনতে অস্বীকার করলেন| প্রভুর কথামতোই এসব ঘটেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করলেন; তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।