Exodus 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মূসাকে বললেন, তুমি খুব ভোরে উঠে ফেরাউনের সম্মুখে দাঁড়িয়ে তাকে এই কথা বলো, ইবরানীদের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “ভোরবেলায় ঘুম থেকে উঠে, ফরৌণের সম্মুখীন হয়ে তাকে বোলো, ‘হিব্রুদের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি প্রত্যূষে উঠিয়া ফরৌণের সম্মুখে দাঁড়াইয়া তাহাকে এই কথা বলিও, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া ফরৌণের সম্মুখে দাঁড়াইয়া তাহাকে এই কথা বলিও, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি খুব সকালে উঠে ফরৌণের সামনে গিয়ে দাঁড়াবে, আর তাকে বলবে যে, ইব্রীয়দের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘আমার উপাসনা করবার জন্য আমার লোকদের যেতে দাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ মূসাকে বললেন, “তুমি খুব সকালে উঠে ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবে, আর তাকে বলবে যে, ইবরানীদের মাবুদ আল্লাহ্ বলছেন, ‘আমার এবাদত করবার জন্য আমার বান্দাদের যেতে দাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি খুব ভোরে উঠে ফারাও-এর সঙ্গে দেখা করে তাকে বল, ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর প্রভু, ইস্রায়েলীয়দের ঈশ্বর মোশিকে বললেন, “সকালে উঠে ফরৌণের কাছে গিয়ে বলবে, প্রভু ঈশ্বর বলেছেন, ‘আমার লোকদের আমার উপাসনা করতে যেতে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ভোরে উঠে ফরৌণের সামনে দাঁড়িয়ে তাকে এই কথা বোলো, ‘সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও;