Exodus 9:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুবা এবার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দরবারের লোকদের ও লোকদের মধ্যে আমার সমস্ত রকমের গজব প্রেরণ করবো; যেন তুমি জানতে পার যে, সারা দুনিয়াতে আমার মত আর কেউই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না হলে এবার আমি তোমার বিরুদ্ধে ও তোমার কর্মকর্তাদের ও তোমার প্রজাদের বিরুদ্ধে আমার আঘাতগুলির পূর্ণ বল পাঠাব, যেন তুমি জানতে পারো যে সারা পৃথিবীতে আমার মতো আর কেউ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নতুবা এই বার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দাসগণের ও প্রজাদের মধ্যে আমার সর্ব্বপ্রকার আঘাত প্রেরণ করিব; যেন তুমি জানিতে পার, সমস্ত পৃথিবীতে আমার তুল্য কেহই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নতুবা এইবার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে, এবং তোমার দাসগণের ও প্রজাদের মধ্যে আমার সর্বপ্রকার আঘাত প্রেরণ করিব; যেন তুমি জানিতে পার, সমস্ত পৃথিবীতে আমার তুল্য কেহই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ এর পর তোমার উপরে এবং তোমার কর্মচারী ও লোকদের উপরে আমি আমার সমস্ত আঘাতের ব্যবস্থা করব। তখন তুমি বুঝতে পারবে যে, সারা পৃথিবীতে আমার মত কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ এর পর তোমার উপরে এবং তোমার কর্মচারী ও লোকদের উপরে আমি আমার সমস্ত গজবের ব্যবস্থা করব। তখন তুমি বুঝতে পারবে যে, সারা দুনিয়াতে আমার মত কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার আরাধনা করার জন্য আমার প্রজাদের তুমি মুক্তি দাও। এবারে আমি তোমাকে, তোমার অমাত্যবর্গ ও প্রজাদের আমার সর্বপ্রকার দণ্ডে এমনভাবে জর্জরিত করব যে তুমি জানতে পারবে সারা পৃথিবীতে আমার তুল্য আর কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি তা না কর, তবে তোমাকে তোমার সমস্ত রাজকর্মচারীদের এবং লোকদের সমস্ত রকমের দুর্ভোগ ভুগতে হবে| তখন তুমি জানবে যে এই পৃথিবীতে আমার মতো ঈশ্বর আর নেই,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নাহলে এবার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দাসেদের ও প্রজাদের মধ্যে আমার সব রকম মহামারী পাঠাব; যেন তুমি জানতে পার, সমস্ত পৃথিবীতে আমার মত কেউ নেই।