Exodus 9:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এত দিনে আমি আমার হাত বাড়িয়ে মহামারী দ্বারা তোমাকে ও তোমার লোকদেরকে আঘাত করতে পারতাম; তা করলে তুমি দুনিয়া থেকে উচ্ছিন্ন হতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এখনই আমি আমার হাত বাড়িয়ে তোমাকে ও তোমার প্রজাদের এমন এক আঘাত দ্বারা আহত করতে পারি যা তোমাদের এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এত দিন আমি আপন হস্ত বিস্তার করিয়া মহামারী দ্বারা তোমাকে ও তোমার প্রজাদিগকে আঘাত করিতে পারিতাম; তাহা করিলে তুমি পৃথিবী হইতে উচ্ছিন্ন হইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এত দিন আমি আপন হস্ত বিস্তার করিয়া মহামারী দ্বারা তোমাকে ও তোমার প্রজাদিগকে আঘাত করিতে পারিতাম; তাহা করিলে তুমি পৃথিবী হইতে উচ্ছিন্ন হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যেই আমি আমার শক্তি ব্যবহার করে তোমার ও তোমার লোকদের উপর এমন এক মড়কের ব্যবস্থা করতে পারতাম যাতে তোমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যেই আমি আমার কুদরত ব্যবহার করে তোমার ও তোমার লোকদের উপর এমন এক মহামারীর ব্যবস্থা করতে পারতাম যাতে তোমরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যেতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যদি সর্বশক্তি প্রয়োগ করে তোমাকে এবং তোমার প্রজাদের মহামারীর দ্বারা আঘাত করতাম তা হলে তোমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার ক্ষমতা দিয়ে তোমাদের এমন রোগ দিতে পারি যা তোমাদের পৃথিবী থেকে মুছে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এতদিনের আমি আমার হাত বাড়িয়ে মহামারীর মাধ্যমে তোমাকে ও তোমার প্রজাদেরকে আঘাত করতে পারতাম; তা করলে তুমি পৃথিবী থেকে উচ্ছেদ হতে।