Exodus 9:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখনও তুমি দম্ভ করে আমার লোকদেরকে ছেড়ে দিতে চাইছো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি এখনও আমার প্রজাদের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়ে রেখেছ এবং তাদের যেতে দিচ্ছ না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখনও তুমি আমার প্রজাগণের উপর দর্প করিয়া তাহাদিগকে ছাড়িয়া দিতে চাহিতেছ না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখনও তুমি আমার প্রজাগণের উপর দর্প করিয়া তাহাদিগকে ছাড়িয়া দিতে চাহিতেছ না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি এখনও আমার লোকদের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়ে রেখেছ আর তাদের যেতে দিচ্ছ না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি এখনও আমার বান্দাদের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়ে রেখেছ আর তাদের যেতে দিচ্ছ না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তুমি এখনও আমার প্রজাদের বাধা দিচ্ছ, তাদের মুক্তি দাও নি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি এখনও আমার লোকদের সঙ্গে বিরোধিতা করছ এবং তাদের যেতে দিচ্ছ না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখনও তুমি আমার প্রজাদের বিরুদ্ধে অহঙ্কার করে তাদেরকে ছেড়ে দিতে চাইছ না।