Exodus 9:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মিসরের পত্তন থেকে আজ পর্যন্ত যেরকম কখনও হয় নি, সে রকম প্রচণ্ড শিলাবৃষ্টি আমি আগামীকাল এই সময়ে বর্ষাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, আগামীকাল এইসময় আমি এমন ভারী শিলাবৃষ্টি পাঠাব যা মিশরের প্রতিষ্ঠা-দিবস থেকে শুরু করে আজ পর্যন্ত কখনও মিশরের উপর পড়েনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, মিসরের পত্তনাবধি অদ্য পর্য্যন্ত যাদৃশ কখন হয় নাই, এমন অতিশয় ভারী শিলাবৃষ্টি আমি কল্য এই সময়ে বর্ষাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, মিসরের পত্তনাবধি অদ্য পর্যন্ত যাদৃশ কখনো হয় নাই, এমন ভারী শিলাবৃষ্টি আমি কল্য এই সময়ে বর্ষাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য কালকে ঠিক এই সময়ে আমি এমন এক ভয়ংকর শিলাবৃষ্টি পাঠিয়ে দেব যা মিসর দেশের শুরু থেকে আজ পর্যন্ত আর কখনও হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য কালকে ঠিক এই সময়ে আমি এমন এক ভয়ংকর শিলাবৃষ্টি পাঠিয়ে দেব যা মিসর দেশের শুরু থেকে আজ পর্যন্ত আর কখনও হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আগামী কাল এমনি সময়ে আমি ভীষণ শিলাবৃষ্টি ঘটাব, যা মিশরের পত্তন থেকে আজ অবধি আর কখনও হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আগামীকাল এই সময় আমি এক ভয়ঙ্কর শিলাবৃষ্টি ঘটাবো| মিশরের শুরু থেকে আজ পর্যন্ত এই রকম ভয়ঙ্কর শিলাবৃষ্টি আর কখনও হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, মিশরের পত্তন হওয়ার দিন থেকে আজ পর্যন্ত যা কখনও দেখা যায় নি, এমন প্রচণ্ড ভারী শিলাবৃষ্টি আমি কাল এই দিনের বর্ষাব।