Exodus 9:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা তাঁর লাঠি আসমানের দিকে বিস্তার করলে মাবুদ মেঘ-গর্জন করালেন ও শিলাবৃষ্টি বর্ষালেন; আর আগুন ভূমির উপরে বেগে এসে পড়লো। এভাবে মাবুদ মিসর দেশে শিলাবৃষ্টি বর্ষালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যখন তাঁর ছড়িটি আকাশের দিকে প্রসারিত করলেন, তখন সদাপ্রভু বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি পাঠিয়ে দিলেন, এবং বজ্রবিদ্যুতের চমক মাটি স্পর্শ করল। অতএব সদাপ্রভু মিশর দেশের উপর শিলাবৃষ্টি বর্ষণ করলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি আপন যষ্টি আকাশের দিকে বিস্তার করিলে সদাপ্রভু মেঘগর্জ্জন করাইলেন, ও শিলাবৃষ্টি বর্ষাইলেন, এবং অগ্নি ভূমির উপরে বেগে আসিয়া পড়িল; এইরূপে সদাপ্রভু মিসর দেশে শিলাবৃষ্টি বর্ষাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি তাঁহার যষ্টি আকাশের দিকে বিস্তার করিলে সদাপ্রভু মেঘগর্জন করাইলেন, ও শিলাবৃষ্টি বর্ষাইলেন; এবং অগ্নি ভূমির উপরে বেগে আসিয়া পড়িল। এইরূপে সদাপ্রভু মিসর দেশে শিলাবৃষ্টি বর্ষাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি আকাশের দিকে তাঁর লাঠি উঁচু করে ধরলেন। তাতে সদাপ্রভু এমন করলেন যার ফলে মেঘ গর্জন করতে ও শিলাবৃষ্টি হতে লাগল এবং মাটির উপর বাজ পড়তে লাগল। এইভাবেই সদাপ্রভু মিসর দেশের উপর শিলাবৃষ্টি পাঠালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা আকাশের দিকে তাঁর লাঠি উঁচু করে ধরলেন। তাতে মাবুদ এমন করলেন যার ফলে মেঘ গর্জন করতে ও শিলাবৃষ্টি হতে লাগল এবং মাটির উপর বাজ পড়তে লাগল। এইভাবেই মাবুদ মিসর দেশের উপর শিলাবৃষ্টি পাঠালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাঁর লাঠি আকাশের দিকে তুলে ধরলেন আর প্রভু পরমেশ্বর শিলাবৃষ্টি করতে লাগলেন। বজ্রপাত হতে লাগল, আর এই ভাবেই তিনি সারা মিশর দেশে শিলাবৃষ্টি ঘটালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মোশি তার হাতের ছড়ি আকাশের দিকে তুলল, তারপর প্রভু ভূমির ওপর বজ্রনির্ঘোষ, শিলাবৃষ্টি ও অশনি ঘটালেন| সারা মিশরে শিলাবৃষ্টি হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি তাঁর লাঠি আকাশের দিকে তুললে সদাপ্রভু মেঘগর্জন করালেন ও শিলাবৃষ্টি বর্ষালেন এবং আগুন মাটির উপরে বেগে এসে পড়ল; এই ভাবে সদাপ্রভু মিশর দেশে শিলাবৃষ্টি বর্ষালেন।