Exodus 9:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে শিলা এবং শিলার সঙ্গে মিশানো আগ্নিবৃষ্টিও হওয়াতে তা অতি দুঃসহ হল; এরকম শিলাবৃষ্টি মিসর দেশে রাজ্য স্থাপনের সময় থেকে কখনও হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিলাবৃষ্টিপাত হয়েছিল এবং এদিক-ওদিক বজ্রবিদ্যুৎ চমকাল। যখন থেকে মিশর এক দেশে পরিণত হয়েছিল, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মিশর দেশে এরকম শিলাবৃষ্টি আর কখনও হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে শিলা, এবং শিলার সহিত মিশ্রিত অগ্নিবৃষ্টিও হওয়াতে তাহা অতি দুঃসহ হইল; এরূপ শিলাবৃষ্টি মিসর দেশে রাজ্য স্থাপনাবধি কখনও হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে শিলা এবং শিলার সহিত মিশ্রিত অগ্নিবৃষ্টিও হওয়াতে তাহা অতি দুঃসহ হইল; এইরূপ শিলাবৃষ্টি মিসর দেশে রাজ্য স্থাপনাবধি কখনও হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শুধু যে কেবল শিল পড়ল তা নয়, তার সংগে সংগে অনবরত বিদ্যুৎ চম্‌কাতে লাগল। মিসর রাজ্যের আরম্ভ থেকে এই পর্যন্ত সারা দেশে এই রকম ভীষণ ঝড় আর কখনও হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শুধু যে কেবল শিল পড়ল তা নয়, তার সংগে সংগে অনবরত বিদ্যুৎ চম্‌কাতে লাগল। মিসর রাজ্যের শুরু থেকে এই পর্যন্ত সারা দেশে এই রকম ভীষণ ঝড় আর কখনও হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভীষণ শিলাবৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাত হতে লাগল। মিশরী জাতির পত্তন অবধি সারা মিশর দেশে এমনটি আর কখনও ঘটে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিলাবৃষ্টি হচ্ছিল এবং চারিদিকে বিদ্যুত চমকাচ্ছিল| এই ধরণের ভয়ঙ্কর শিলাবৃষ্টি মিশরের শুরু থেকে আজ পর্যন্ত আগে কখনও হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে শিলা এবং শিলার সঙ্গে আগুন মেশানো বৃষ্টি হওয়াতে তা খুব শোচনীয় হল; রাজ্য হিসাবে প্রতিষ্টিত হওয়া পর্যন্ত মিশরে এরকম শিলাবৃষ্টি কখনও হয়নি।