Exodus 9:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফেরাউন লোক পাঠিয়ে মূসা ও হারুনকে ডেকে এনে বললেন, এবার আমি গুনাহ্ করেছি; মাবুদ ধর্মময় কিন্তু আমি ও আমার লোকেরাই দোষী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ফরৌণ মোশি ও হারোণকে ডেকে পাঠালেন। “এবার আমি পাপ করেছি,” তিনি তাঁদের বললেন। “সদাপ্রভু ন্যায়পরায়ণ, এবং আমি ও আমার প্রজারা অন্যায় করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ফরৌণ লোক পাঠাইয়া মোশি ও হারোণকে ডাকাইয়া কহিলেন, এই বার আমি পাপ করিয়াছি; সদাপ্রভু ধর্ম্মময়, কিন্তু আমি ও আমার প্রজারা দোষী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ফরৌণ লোক পাঠাইয়া মোশি ও হারোণকে ডাকাইয়া কহিলেন, এইবার আমি পাপ করিয়াছি; সদাপ্রভু ধর্মময়, কিন্তু আমি ও আমার প্রজারা দোষী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ তখন মোশি ও হারোণকে ডাকিয়ে এনে বললেন, “এবার আমি পাপ করেছি। সদাপ্রভু ঠিক কাজ করেছেন। আমি আর আমার লোকেরাই দোষী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন তখন মূসা ও হারুনকে ডাকিয়ে এনে বললেন, “এবার আমি গুনাহ্ করেছি। মাবুদ ঠিক কাজ করেছেন। আমি আর আমার লোকেরাই দোষী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ফারাও মোশি ও হারোণকে ডেকে এনে বললেন, এবারে স্বীকার করছি, আমি অপরাধ করেছি, তোমাদের প্রভু পরমেশ্বরই ন্যায়বান, আমি ও আমার প্রজারা দোষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “এইবার বুঝেছি যে আমি পাপ করেছি| প্রভুই ঠিক ছিলেন| আমি ও আমার লোকরা ভুল করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ফরৌণ লোক পাঠিয়ে মোশি ও হারোণকে ডেকে বললেন, “এইবার আমি পাপ করেছি; সদাপ্রভু ধার্মিক, কিন্তু আমি ও আমার প্রজারা দোষী।