Exodus 9:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মাবুদের কাছে ফরিয়াদ কর; বজ্রপাত ও শিলাবৃষ্টি যথেষ্ট হয়েছে। আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদের আর বিলম্ব হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কারণ আমরা যথেষ্ট বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি পেয়েছি। আমি তোমাদের যেতে দেব; তোমাদের আর এখানে থাকতে হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর কাছে বিনতি কর; দেবগর্জ্জন ও শিলাবৃষ্টি যথেষ্ট হইয়াছে? আমি তোমাদিগকে ছাড়িয়া দিব, তোমাদের আর বিলম্ব হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর নিকটে বিনতি কর; দেবগর্জন ও শিলাবৃষ্টি যথেষ্ট হইয়াছে। আমি তোমাদিগকে ছাড়িয়া দিব, তোমাদের আর বিলম্ব হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সদাপ্রভুর কাছে মিনতি কর। মেঘের গর্জন ও শিল পড়া যথেষ্ট হয়েছে। এবার আমি তোমাদের যেতে দেব। এখানে আর তোমাদের থাকতে হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মাবুদের কাছে মিনতি কর। মেঘের গর্জন ও শিল পড়া যথেষ্ট হয়েছে। এবার আমি তোমাদের যেতে দেব। এখানে আর তোমাদের থাকতে হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বজ্রপাত ও শিলাবৃষ্টি যথেষ্ট হয়েছে, এর অবসানের জন্য তোমরা এখন তাঁর কাছে প্রার্থনা নিবেদন কর। আমি তোমাদের মুক্তি দেব, তোমাদের আর এখানে থাকতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দেওয়া শিলাবৃষ্টি ও বজ্রপাত আর সহ্য হচ্ছে না| ঈশ্বরকে গিয়ে এই ঝড় থামাতে বল| তাহলে আমি তোমাদের যেতে দেব, তোমাদের আর এখানে থাকতে হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুর কাছে প্রার্থনা কর; মেঘগর্জন ও শিলাবৃষ্টি যথেষ্ট হয়েছে? আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদের আর দেরী হবে না।”