Exodus 9:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা তাঁকে বললেন, আমি নগর থেকে বাইরে গিয়ে আমার দু’হাত মাবুদের কাছে তুলে ধরবো, তাতে মেঘ-গর্জন নিবৃত্ত হবে ও শিলাবৃষ্টি আর হবে না, যেন আপনি জানতে পারেন যে, দুনিয়া মাবুদেরই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি উত্তর দিলেন, “আমি যখন নগরটি ছেড়ে যাব, তখন আমি আমার হাত দুটি প্রার্থনায় সদাপ্রভুর দিকে প্রসারিত করব। বজ্রপাত থেমে যাবে এবং শিলাবৃষ্টি আর হবে না, যেন আপনি জানতে পারেন যে এই পৃথিবী সদাপ্রভুরই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি তাঁহাকে কহিলেন, আমি নগর হইতে বাহিরে গিয়াই সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিব, তাহাতে মেঘগর্জ্জন নিবৃত্ত হইবে ও শিলাবৃষ্টি আর হইবে না, যেন আপনি জানিতে পারেন যে, পৃথিবী সদাপ্রভুরই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি তাঁহাকে কহিলেন, আমি নগর হইতে বাহিরে গিয়াই সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিব, তাহাতে মেঘগর্জন নিবৃত্ত হইবে, ও শিলাবৃষ্টি আর হইবে না, যেন আপনি জানিতে পারেন যে, পৃথিবী সদাপ্রভুরই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তাঁকে বললেন, “শহর থেকে বের হয়ে গিয়েই আমি সদাপ্রভুর কাছে হাত মেলে প্রার্থনা করব। তাতে মেঘের গর্জনও থেমে যাবে, শিলও আর পড়বে না। এতে আপনি বুঝতে পারবেন যে, পৃথিবীটা সদাপ্রভুরই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তাঁকে বললেন, “শহর থেকে বের হয়ে গিয়েই আমি মাবুদের কাছে হাত তুলে মুনাজাত করব। তাতে মেঘের গর্জনও থেমে যাবে, শিলও আর পড়বে না। এতে আপনি বুঝতে পারবেন যে, দুনিয়াটা মাবুদেরই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাঁকে বললেন, আমি এই নগর থেকে বেরিয়ে গিয়ে প্রভু পরমেশ্বরের কাছে একান্তভাবে বিনতি জানাব যেন বজ্রপাত বন্ধ হয় আর শিলাবৃষ্টিও থেমে যায়। আপনারা তখন জানতে পারবেন যে প্রভু পরমেশ্বরই এই পৃথিবীর অধীশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ফরৌণকে বললেন, “আমি যখন শহর ত্যাগ করে যাবো তখন আমি প্রভুকে প্রার্থনার ভঙ্গীতে আমার হাতগুলো ওপরে তুলব| এবং তারপর বজ্রপাত ও শিলাবৃষ্টি থামবে| তখন তুমি জানবে যে এই পৃথিবী প্রভুর অধিকারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি তাঁকে বললেন, “আমি নগর থেকে বাইরে গিয়েই সদাপ্রভুর দিকে হাত বাড়িয়ে দেব, তাতে মেঘগর্জন থেমে যাবে ও শিলাবৃষ্টি আর হবে না, যেন আপনি জানতে পারেন যে, পৃথিবী সদাপ্রভুরই।