Exodus 9:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে দেখ, তোমার ক্ষেতে যে সব পশু রয়েছে, অর্থাৎ তোমার ঘোড়া, গাধা, উট, গরুর পাল ও ভেড়ার পালের উপর মাবুদের হাত রয়েছে; কঠিন মহামারী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে সদাপ্রভুর হাত মাঠেঘাটে থাকা তোমাদের গৃহপালিত পশুপালের উপর—তোমাদের ঘোড়া, গাধা ও উটের এবং গবাদি পশুপালের, মেষ ও ছাগলদের উপর ভয়ংকর এক আঘাত নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপর, অশ্বদের, গর্দ্দভদের, উষ্ট্রদের, গোপালের ও মেষপালের উপর সদাপ্রভুর হস্ত রহিয়াছে; ভারী মহামারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে দেখ, ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপর, অশ্বদের, গর্দভদের, উষ্ট্রদের, গোপালের ও মেষপালের উপর সদাপ্রভুর হস্ত রহিয়াছে; কঠিন মহামারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে মাঠে তোমার ঘোড়া, গাধা, উট, গরু, ভেড়া, ছাগল, এক কথায় তোমার সব পশুপালের উপর আমি শীঘ্রই নিজের হাতে এক ভীষণ মড়কের ব্যবস্থা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে মাঠে তোমার ঘোড়া, গাধা, উট, গরু, ভেড়া, ছাগল, এক কথায় তোমার সব পশুপালের উপর আমি শীঘ্রই নিজের হাতে এক ভীষণ মহামারীর ব্যবস্থা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমাদের ঘোড়া, গাধা, উট, গরু, ভেড়া ইত্যাদি যে পশুপাল মাঠে চরছে সেগুলিকে তিনি সাংঘাতিক এক মড়ক পাঠিয়ে বিনাশ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে প্রভু তোমার গবাদি পশুদের ওপর তাঁর ক্ষমতা প্রয়োগ করবেন| তোমার সমস্ত ঘোড়া, গাধা, উট, গরু ও মেষের পাল প্রভুর কোপে এক ভয়ঙ্কর রোগের শিকার হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে দেখ, ক্ষেতের তোমার পশু সম্পত্তির উপর, ঘোড়াদের, গাধাদের, উটদের, গরুর পালের ও ভেড়ার পালের উপর সদাপ্রভুর হাত রয়েছে; ভারী মহামারী হবে।