Exodus 9:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফেরাউনের কাছ থেকে নগরের বাইরে গিয়ে মূসা মাবুদের দিকে তাঁর দু’হাত তুলে ধরলেন, তাতে মেঘ-গর্জন ও শিলাবৃষ্টি নিবৃত্ত হল এবং ভূমিতে আর বৃষ্টির ধারা বর্ষালো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি ফরৌণকে ছেড়ে নগর থেকে বাইরে চলে গেলেন। তিনি সদাপ্রভুর দিকে তাঁর হাত দুটি প্রসারিত করলেন; বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, এবং বৃষ্টিও আর জমিতে নেমে এল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ফরৌণের নিকট হইতে নগরের বাহিরে গিয়া সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিলেন, তাহাতে মেঘগর্জ্জন ও শিলাপতন নিবৃত্ত হইল, এবং ভূমিতে আর জলধারা বর্ষিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ফরৌণের নিকট হইতে নগরের বাহিরে গিয়া সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিলেন, তাহাতে মেঘগর্জন ও শিলাপতন নিবৃত্ত হইল, এবং ভূমিতে আর জলধারা বর্ষিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি ফরৌণের কাছ থেকে চলে গেলেন। শহর থেকে বের হয়ে তিনি সদাপ্রভুর কাছে হাত মেলে প্রার্থনা করলেন। তখন মেঘের গর্জন ও শিল পড়া বন্ধ হল। মাটির উপর মুষলধারে বৃষ্টি পড়াও থেমে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা ফেরাউনের কাছ থেকে চলে গেলেন। শহর থেকে বের হয়ে তিনি মাবুদের কাছে হাত তুলে মুনাজাত করলেন। তখন মেঘের গর্জন ও শিল পড়া বন্ধ হল। মাটির উপর মুষলধারে বৃষ্টি পড়াও থেমে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ফারাও-এর কাছ থেকে বিদায় নিয়ে নগরের বাইরে চলে গেলেন এবং একান্তভাবে প্রভুর কাছে প্রার্থনা নিবেদন করলেন। তখন বজ্রপাত ও শিলাবৃষ্টি থেমে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ফরৌণের কাছে থেকে শহরের বাইরে গেল, প্রভুকে প্রার্থনা করার ভঙ্গীতে তার হাতগুলো ওপরে তুলল এবং তৎক্ষণাৎ বজ্র, শিলাবৃষ্টি এমনকি বৃষ্টিও থেমে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ফরৌণের কাছ থেকে নগরের বাইরে গিয়ে সদাপ্রভুর দিকে হাত বাড়িয়ে দিলেন, তাতে মেঘগর্জন ও শিলা পড়া বন্ধ হল এবং মাটিতে আর বৃষ্টি বর্ষাল না।