Exodus 9:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরাউনের অন্তর কঠিন হওয়াতে তিনি বনি-ইসরাইলদেরকে যেতে দিলেন না; যেমন মাবুদ মূসার মধ্য দিয়ে বলেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি ইস্রায়েলীদের যেতে দিলেন না, ঠিক যেমনটি সদাপ্রভু মোশির মাধ্যমে বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণের হৃদয় কঠিন হওয়াতে তিনি ইস্রায়েল-সন্তানদিগকে যাইতে দিলেন না; যেমন সদাপ্রভু মোশি দ্বারা বলিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফরৌণের হৃদয় কঠিন হওয়াতে তিনি ইস্রায়েল-সন্তানদিগকে যাইতে দিলেন না; যেমন সদাপ্রভু মোশি দ্বারা বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশির মধ্য দিয়ে যেমন বলেছিলেন তেমনি ফরৌণের মন কঠিন হয়ে রইল; তিনি ইস্রায়েলীয়দের যেতে দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসার মধ্য দিয়ে যেমন বলেছিলেন তেমনি ফেরাউনের মন কঠিন হয়ে রইল; তিনি বনি-ইসরাইলদের যেতে দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির কাছে প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন, ফারাও-এর হৃদয় তেমনই কঠিন হয়ে রইল। ইসরায়েলীদের তিনি মুক্তি দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ উদ্ধত হলেন এবং ইস্রায়েলের লোকদের যেতে দিতে অস্বীকার করলেন| এসবই হয়েছিল ঠিক প্রভু যেমন মোশিকে বলেছিলেন সেইরকম ভাবেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরৌণের হৃদয় কঠিন হওয়াতে তিনি ইস্রায়েলের লোকদেরকে যেতে দিলেন না; যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।