Exodus 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরদিন মাবুদ তা-ই করলেন, তাতে মিসরের সমস্ত পশু মারা গেল কিন্তু বনি-ইসরাইলদের পশুদের মধ্যে একটিও মারা গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর পরদিন সদাপ্রভু তা করলেন: মিশরীয়দের সব গৃহপালিত পশু মারা গেল, কিন্তু ইস্রায়েলীদের অধিকারভুক্ত একটি পশুও মারা গেল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিন সদাপ্রভু তাহাই করিলেন, তাহাতে মিসরের সকল পশু মরিল, কিন্তু ইস্রায়েল-সন্তানদের পশুদের মধ্যে একটীও মরিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিন সদাপ্রভু তাহাই করিলেন, তাহাতে মিসরের সকল পশু মরিল, কিন্তু ইস্রায়েল-সন্তানদের পশুদের মধ্যে একটিও মরিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন সদাপ্রভু তা-ই করলেন। তাতে মিসরীয়দের সব পশু মরে গেল, কিন্তু ইস্রায়েলীয়দের পাল থেকে একটা পশুও মরল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন মাবুদ তা-ই করলেন। তাতে মিসরীয়দের সব পশু মরে গেল, কিন্তু বনি-ইসরাইলদের পাল থেকে একটা পশুও মরল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন প্রভুর আঘাত নেমে এল, মিশরীদের সমস্ত পশু মহামারীতে মারা গেল কিন্তু ইসরায়েলীদের একটি পশুও মরল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন, প্রভু যেমন বলেছিলেন তেমন করলেন| মিশরীয়দের সমস্ত গৃহপালিত পশু মারা গেল| কিন্তু ইস্রায়েলের লোকদের কোনও পশু মারা গেল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরদিন সদাপ্রভু তাই করলেন, তাতে মিশরের সকল পশু মরল, কিন্তু ইস্রায়েল সন্তানদের পশুদের মধ্যে একটিও মরল না।