Exodus 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফেরাউন লোক পাঠিয়ে সংবাদ পেলেন যে, বনি-ইসরাইলদের একটি পশুও মারা যায় নি; তবুও ফেরাউনের অন্তর কঠিন হল এবং তিনি লোকদেরকে ছেড়ে দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ তদন্ত করলেন এবং জানতে পারলেন যে ইস্রায়েলীদের একটি পশুও মারা যায়নি। তবুও তাঁর হৃদয় অনমনীয়ই থেকে গেল এবং তিনি লোকদের যেতে দিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ফরৌণ লোক পাঠাইলেন, আর দেখ, ইস্রায়েলের একটী পশুও মরে নাই; তথাপি ফরৌণের হৃদয় ভারী হইল, এবং তিনি লোকদিগকে ছাড়িয়া দিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফরৌণ লোক পাঠাইলেন, আর দেখ, ইস্রায়েলের একটি পশুও মরে নাই; তথাপি ফরৌণের হৃদয় ভারী হইল, এবং তিনি লোকদিগকে ছাড়িয়া দিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ লোক পাঠিয়ে খোঁজ নিয়ে জানতে পারলেন যে, ইস্রায়েলীয়দের একটা পশুও মরে নি। তবুও ফরৌণের মন শক্ত হয়ে রইল; তিনি লোকদের যেতে দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন লোক পাঠিয়ে খোঁজ নিয়ে জানতে পারলেন যে, বনি-ইসরাইলদের একটা পশুও মরে নি। তবুও ফেরাউনের মন শক্ত হয়ে রইল; তিনি লোকদের যেতে দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও খবর নিয়ে জানতে পারলেন যে ইসরায়েলীদের একটি পশুও মারা যায় নি, কিন্তু তা সত্ত্বেও তিনি কঠোর হয়ে রইলেন ইসরায়েলীদের মুক্তি দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়দের কোনও পশু মারা গেছে কিনা তা দেখে আসতে ফরৌণ তাঁর কর্মচারীদের পাঠালেন এবং সে জানতে পারলো যে ইস্রায়েলীয়দের একটি পশুও মারা যায় নি| কিন্তু তবুও ফরৌণ তাঁর জেদ ধরে রইলেন এবং লোকদের যেতে দিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফরৌণ লোক পাঠালেন, আর দেখ, ইস্রায়েলের একটি পশুও মরেনি; তবুও ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি লোকদেরকে ছেড়ে দিলেন না।