Exodus 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মূসা ও হারুনকে বললেন, তোমরা মুষ্টি পূর্ণ করে ভাটীর ভস্ম নাও এবং মূসা ফেরাউনের সাক্ষাতে তা আসমানের দিকে ছড়িয়ে দিক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “একটি উনুন থেকে মুঠো ভর্তি করে ছাইভস্ম তুলে নাও এবং ফরৌণের সামনেই মোশি তা হাওয়ায় ছড়িয়ে দিক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা মুষ্টি পূর্ণ করিয়া ভাটীর ভস্ম লও, পরে মোশি ফরৌণের সাক্ষাতে তাহা আকাশের দিকে ছড়াইয়া দিউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা মুষ্টি পূর্ণ করিয়া ভাটির ভস্ম লও, পরে মোশি ফরৌণের সাক্ষাতে তাহা আকাশের দিকে ছড়াইয়া দিউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “চুল্লী থেকে তোমরা কয়েক মুঠো কালি নাও। ফরৌণের চোখের সামনেই মোশি তা আকাশের দিকে ছুঁড়ে দিক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ মূসা ও হারুনকে বললেন, “চুলা থেকে তোমরা কয়েক মুঠো কালি নাও। ফেরাউনের চোখের সামনেই মূসা তা আকাশের দিকে ছুঁড়ে দিক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, কোন একটা চুল্লী থেকে কয়েক মুঠো ছাই নাও। ফারাও-এর সামনে গিয়ে মোশি সেই ছাই আকাশের দিকে ছুড়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশি এবং হারোণকে বললেন, “একটা উনুন থেকে এক মুঠো ছাই নাও| মোশি তুমি সেই ছাই ফরৌণের সামনে বাতাসে ছুঁড়ে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “তোমরা হাত ভর্তি করে ভাটীর ছাই নাও, পরে মোশি ফরৌণের সাক্ষাৎে তা আকাশের দিকে ছড়িয়ে দিক।