Ezekiel 1:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মুখের আকৃতি এই; তাদের মানুষের মুখ ছিল, আর ডানদিকে চারটি সিংহের মুখ এবং বামদিকে চারটি গরুর মুখ, আবার প্রত্যেকেরই ঈগল পাখির মুখ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মুখগুলি এইরকম দেখতে ছিল: চারজনের প্রত্যেকের একটি করে মানুষের মুখ ছিল এবং প্রত্যেকের ডানদিকের মুখ সিংহের ও বাঁদিকের ষাঁড়ের; প্রত্যেকের আবার একটি করে ঈগলের মুখও ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মুখের আকৃতি এই; তাহাদের মানুষের মুখ ছিল, আর দক্ষিণদিকে চারিটীর সিংহের মুখ, এবং বামদিকে চারিটীর গোরুর মুখ, আবার চারিটীর ঈগল পক্ষীর মুখ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মুখের আকৃতি এই; তাহাদের মনুষ্যের মুখ ছিল, আর দক্ষিণদিকে চারিটির সিংহের মুখ, এবং বামদিকে চারিটির গরুর মুখ, আবার চারিটির ঈগল পক্ষীর মুখ ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের মুখগুলো দেখতে ছিল এই রকম- তাঁদের চারজনের প্রত্যেকের একটা করে মানুষের মুখ ছিল এবং প্রত্যেকের ডান দিকের মুখ সিংহের, বাঁদিকের ষাঁড়ের এবং প্রত্যেকের একটা করে ঈগলের মুখও ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের মুখগুলো দেখতে ছিল এই রকম-তাঁদের চারজনের প্রত্যেকের একটা করে মানুষের মুখ ছিল এবং প্রত্যেকের ডান দিকের মুখ সিংহের, বাঁদিকের ষাঁড়ের এবং প্রত্যেকের একটা করে ঈগলের মুখও ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি প্রাণীর চারটি করে মুখ। চারটি চার রকমের মুখ: সামনের গুলি মানুষের মত, ডানদিকেরগুলি সিংহের মুখ, বাঁ দিকের গুলি ষাঁড়ের এবং পিছন দিকেরগুলি ঈগল পাখির মুখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক পশুর চারটি করে মুখ ছিল| প্রত্যেকের সামনের মুখটা ছিল মানুষের মুখের মত, ডানদিকের মুখটা ছিল সিংহের মত, বাম দিকের মুখটা ছিল গরুর মত, আর পিছনের মুখটা ঈগলের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মুখের আকার মানুষের মুখের মত ছিল; আর ডান দিকে চারটে সিংহের মুখ ছিল, আর বাদিকে চারটে গরুর মুখ ছিল, অবশেষে ঈগল পাখির মুখ ছিল।