Ezekiel 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উপরিভাগে তাদের মুখ ও পাখা বিছিন্ন্ন ছিল, এক একটির দু’টি পাখা পরস্পর সংযুক্ত ছিল এবং আর দু’টি পাখা দ্বারা শরীর আচ্ছাদিত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মুখগুলি এরকম ছিল। তাদের ডানাগুলি উপরদিকে মেলে দেওয়া ছিল; প্রত্যেকের দুই ডানা তাঁর দুই পাশের প্রাণীর দেহ ছুঁয়েছিল, আর দুই ডানা দিয়ে সেই দেহ ঢাকা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উপরিভাগে তাহাদের মুখ ও পক্ষ বিভিন্ন ছিল, এক একটীর দুই দুই পক্ষ পরস্পর যোড়া ছিল, এবং আর দুই দুই পক্ষে গাত্র আচ্ছাদিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই রকমই ছিল তাহাদের মুখ। তাহাদের পক্ষ উপরিভাগে বিস্তারিত ছিল, এক একটির দুই দুই পক্ষ পরস্পর জোড়া ছিল, এবং আর দুই দুই পক্ষে গাত্র আচ্ছাদিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মুখগুলো এই রকম ছিল। তাঁদের ডানাগুলো উপর দিকে মেলে দেওয়া ছিল; প্রত্যেকের দু’টি ডানা তাঁর দু’পাশের প্রাণীর ডানা ছুঁয়ে ছিল, আর দু’টি ডানা দিয়ে দেহ ঢাকা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মুখগুলো এই রকম ছিল। তাঁদের ডানাগুলো উপর দিকে মেলে দেওয়া ছিল; প্রত্যেকের দু’টি ডানা তাঁর দু’পাশের প্রাণীর ডানা ছুঁয়ে ছিল, আর দু’টি ডানা দিয়ে শরীর ঢাকা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি প্রাণীর দুটি ডানা উপরদিকে তোলা যাতে পাশের প্রাণীর ডানার শেষ প্রান্ত ছুঁতে পারে এবং অপর ডানা দুটি দিয়ে তাদের দেহ ঢাকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশুগুলির ডানা তাদের উপর ছড়িয়ে ছিল| প্রত্যেক পশু অপর পশুকে স্পর্শ করার জন্য দুটি করে ডানা বাড়িয়ে রেখেছিল| আর অন্য দুটি ডানা দিয়ে নিজের দেহ ঢেকে রেখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মুখগুলো যেমন ছিল ও ডানাগুলো ওপর দিকে ছড়ানো, যাতে প্রত্যেকের এক জোড়া ডানা অন্য প্রাণীর ডানাকে স্পর্শ করে এবং ডানাগুলো তাদের শরীর ঢেকে রেখেছিল।