Ezekiel 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই আকৃতিবিশিষ্ট প্রাণীদের আভা জ্বলন্ত অঙ্গার ও মশালের আভার মত; সেই আগুন ঐ প্রাণীদের মধ্যে গমনাগমন করতো, সেই আগুন তেজোময় ও সেই আগুন থেকে বিদ্যুৎ বের হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জীবন্ত প্রাণীদের মধ্যে জ্বলন্ত কয়লা কিংবা মশালের মতো আগুন জ্বলছিল এবং তা সেই প্রাণীদের মধ্যে দিয়ে যাতায়াত করছিল; সেই আগুন উজ্জ্বল এবং তার মধ্যে দিয়ে বিদ্যুৎ বেরিয়ে আসছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই আকৃতিবিশিষ্ট প্রাণীদের আভা প্রজ্বলিত অঙ্গার ও মশালের আভার সদৃশ; [সেই অগ্নি] ঐ প্রাণীদের মধ্যে গমনাগমন করিত, সেই অগ্নি তেজোময়, ও সেই অগ্নি হইতে বিদ্যুৎ নির্গত হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই আকৃতিবিশিষ্ট প্রাণীদের আভা প্রজ্বলিত অঙ্গার ও মশালের আভার সদৃশ; [সেই অগ্নি] ঐ প্রাণীদের মধ্যে গমনাগমন করিত, সেই অগ্নি তেজোময় ও সেই অগ্নি হইতে বিদ্যুৎ নির্গত হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই জীবন্ত প্রাণীদের মধ্যে জ্বলন্ত কয়লা কিম্বা মশালের মত আগুন জ্বলছিল এবং তা সেই প্রাণীদের মধ্যে আসা-যাওয়া করছিল; সেই আগুন উজ্জ্বল এবং তার মধ্য থেকে বিদ্যুৎ বেরিয়ে আসছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই প্রাণীদের মধ্যে জ্বলন্ত কয়লা কিংবা মশালের মত আগুন জ্বলছিল এবং তা সেই প্রাণীদের মধ্যে আসা-যাওয়া করছিল; সেই আগুন উজ্জ্বল এবং তার মধ্য থেকে বিদ্যুৎ বেরিয়ে আসছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাণীগুলোর মাঝখানে জ্বলন্ত অঙ্গারের মত এমন কিছু একটা আছে যা থেকে বের হচ্ছিল বিদ্যুতের ঝলক। সেটি মশালের মত প্রাণীগুলির মধ্যে ঘুরছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশুগুলো দেখতে একই রকম ছিল| পশুদের মধ্যবর্তী স্থানটি দেখতে আগুনে জ্বলা কয়লার আভার মত লাগছিল| এই ছোট ছোট মশালের মত আগুনগুলো পশুদের মধ্য দিয়ে তাদের চারি দিকে ঘুরছিল| আগুন উজ্জ্বল ভাবে জ্বলছিল আর তার থেকে বিদ্যুত চমকাচ্ছিল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জীবন্ত প্রাণীগুলো দেখতে আগুনের জলন্ত কয়লার মত বা মশালের মত; সেই আগুন ঐ প্রাণীদের মধ্যে চলাফেরা করত ও সেই আগুন থেকে বিদ্যুৎ চমকাত।